নেত্রকোনা প্রতিনিধিঃ শত বছরের পৈতৃক ভিটা ও জমি দখলের চেষ্টার অভিযোগ তুলে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে জমি দখলের চেষ্টা, হুমকি-ধমকি এবং পুকুর থেকে মাছ লুটের অভিযোগে প্রতিকার না পাওয়ায় রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের বাহিরচাপড়া এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে অংশগ্রহণকরীদের সুত্রে জানা যায় , নেত্রকোনা পৌর এলাকার পুকুরিয়া মৌজার কয়েকটি পরিবার দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক সম্পত্তি ভোগদখল করে আসছেন। সম্প্রতি ওই সম্পত্তি নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। এ নিয়ে এলাকায় উত্তেজনাও বিরাজ করছে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম, সোয়েল বাসার, বাবুল মিয়া, স্বর্ণা আক্তার ও রোকেয়া বেগম।
বক্তারা অভিযোগ করেন, আনোয়ারুল ইসলাম সাগর, আল-আমীন, ওয়াজেদ আলী ফকির ও ফেরদৌস কবির রুমেলসহ কয়েকজন দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক ভিটা ও জমি দখলের চেষ্টা করছেন। এ ছাড়া ওই জমির পুকুর থেকে জোর করে মাছ নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তারা।
ভুক্তভোগীদের দাবি, বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একাধিকবার লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে এখনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত বিরোধপূর্ণ জমির বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত মালিকানা নির্ধারণ এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
সমাবেশে বক্তারা বলেন, পৈতৃক সম্পত্তি রক্ষায় তারা শান্তিপূর্ণভাবে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আসছেন। দ্রুত সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
পরে মানববন্ধন শেষে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে।
তবে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে প্রশাসনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নে সারের ডিলার নিয়োগকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ব ...
নড়াইল প্রতিনিধি: নড়াইলে একটি মামলায় হাজিরা দিতে আসা ১১ আসামিকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ।রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নড়াইল আদালত চত্বরের এক আইনজীবীর চেম্বার থেকে তাদের আটক করা ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ মহাসড়ক নাটোর-বগুড়া সড়কের সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকায় বিভিন্ন স্থানে সড়ক ধসে পড়েছে। একই সঙ্গে সড়কের বেশ কিছু অংশে ফাটল দেখা দিয়েছে। এতে মহাসড়কে চলাচলক ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় ফয়সাল খান(২৭) নামের এক যুবকের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল পৌণে ৭ টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসভবনের ...
সব মন্তব্য
No Comments