উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
৮ জুলাই সকাল সাড়ে ১১ টায় উজিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে ছাত্রসম্মানায়ক মোঃ রিয়াজ উদ্দিনের এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি'র সিনিয়র যুগ্ন আহবায়ক এস এম আলাউদ্দিন, জামায়েত ইসলামের সেক্রেটারি মোঃ খোকন সরদার, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, পৌর বিএনপি'র সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান টুলু ,সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ তারিক আল মামুন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ ক্রীড়া শিক্ষক ও প্রতিনিধিবৃন্দ।
এ সময় ৩৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৭০ টি ফুটবল, দশটি ভলিবল, দশ সেট ক্রিকেট সামগ্রী, দশটি ক্রামবোর্ড সেট ও দশ সেট দাবার কোড বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজনৈতিক নেতা কর্মী ও শিক্ষকসহ সুশীল সমাজের প্রতিনিধিদেরকে মাদক ও মোবাইল আসক্তি থেকে বিরত রাখার জন্য সর্বোত্তম সহযোগিতা কামনা করেন।
তিনি আরো বলেন যে সকল শিক্ষার্থী ও যুবসমাজ ক্রীড়া চর্চা করে তারা কখনো মাদকে আসক্ত হতে পারে না। এমনকি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যদের চেয়ে অনেক বেশি থাকে। তাই শিক্ষার্থী ও যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে ফিরে এসে খেলাধুলা করার প্রতি গুরুত্ব আরোপ করেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপর এক যুবতীকে সাথে নিয়ে প্রথম ধাপ স্তন অপারেশন করেছিলেন রোজি আক্তার লিজা (৩১) নামের এক যুবতী। অপারেশনের কয়েক ঘন্টা পরে তার (লিজা) মৃত্যু হয়েছে ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব সাতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।এ বিষয়ে সাতলা ইউন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
সব মন্তব্য
No Comments