কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকান্ডে এক ব্যবসায়ীর বসতবাড়ী পুড়ে ছাই হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মহিপুর ইউনিয়নের পুরান মহিপুর এলাকার শংকর সিকদারের বাড়ীতে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। তবে বাড়ীটি সম্পূর্নরূপে ভস্মিভূত হয়েছে। এতে নগদ টাকা সহ অন্ততঃ ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনার সময় ওই বাড়ীর লোকজন ধর্মীয় অনুষ্ঠান উপভোগের জন্য পার্শ্ববর্তী গ্রামে অবস্থান করেছিলেন। তবে অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে কেউ নির্দিষ্ট করে বলতে পারেনি।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments