বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায়, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ হেলথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ১৪ তম গ্রেডে আপগ্রেডেশন সহ ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি চলমান রয়েছে।
উপজেলা এসোসিয়েশনের সভাপতি বলেন, ২৯৯৮ সালে কর্মসূচী চলাকালিন সময়ে অধিদপ্তরের আশ্বাসে কর্মসূচী স্থগিত করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী মেনে নিয়ে কোন প্রকার দাবী বাস্তবায়ন করা হয়নি। সেই দাবী এখনো পর্যন্ত বাস্তবায়ন না হওয়ায় ২০১৮ সাল থেকে ২০২০ সাল, শেষ পর্যন্ত ২০২৫ সালে আমরা এই ৬ দফা দাবীতে অনিদৃষ্ট কালের জন্য কর্ম বিরতি পালন করছি।
সম্পাদক আশরাফুল ইসলাম বলেন, আমাদের ছয় দফা দাবি গুলো হলো,
১.নিয়োগবিধি সংশোধন
২.শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান সংযোগ
৩.১৪ তম গ্রেড প্রদান
৪.ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নীতকরণ
৫.টেকনিক্যাল পদমর্যাদা প্রদান
৬.পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান।
কর্মবিরতিতে রাণীশংকৈল উপজেলা বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি তৈয়ব আলী এ প্রতিধিকে বলেন, এই ছয় দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় নির্দেশনা মতবেক আমাদের কর্ম বিরতি অব্যাহত থাকবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments