ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ আর ক’দিন পরেই পবিত্র ঈদুল আযহা। কোরবানি ঈদকে সামনে রেখে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পরিবহন করা হচ্ছে কোরবানির পশু। তবে অভিযোগ থাকে বিভিন্ন সময় পশু পরিবহনে ব্যবহৃত যানবাহনগুলো থেকে একটি চক্র চাঁদাবাজি করে থাকে। এতে করে অনেক খামারি লাভ করবে থাক দূরের কথা উল্টো ক্ষতির সম্মুখীন হতে হয়। এর ফলে অনেকে ঈদের আনন্দ চোখের জলে পরিণত হয়। তবে এ ধরণের অপতৎপরতা রোধে কঠোর ব্যবস্থা গ্রহন করেছে ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে পুলিশ। ঈদকে সামনে রেখে হাইওয়ে পুলিশ সড়কে চাঁদাবাজি মুক্ত রাখতে তৎপর ভূমিকা পালন করছে তারা। কোন চাঁদাবাজ চক্র যাতে মহাসড়কে কোন ধরণের তৎপরতা চালাতে না পারে সেজন্য বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করাসহ ব্যাপকভাবে প্রচার প্রচারনা চালাচ্ছে। বিশেষ করে বিভিন্ন মহাসড়কের বিভিন্ন এলাকায় মাইকিং করে জন সাধারণকে সচেতন করা হচ্ছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু জানান, সরকারের নির্দেশনায় মহাসড়ককে আতংক মুক্ত ও নিরাপদ রাখতে ব্রাহ্মণবাড়িয়া হাইওয়ে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কোথাও কোন রকমের অনিয়মের খবর পেলে তাৎক্ষণিক কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আরো বলেন, হাইওয়ে থানার প্রতিটি পুলিশ সদস্যকে এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখার নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি এ ধরণের অপতৎপরতার সাথে কোন পুলিশ সদস্যদের নাম যাতে না জড়ায় সেজন্যও তাদের প্রতি কঠোর বার্তা দেয়া হয়েছে। হাইওয়ে পুলিশ ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশকে সম্পূর্ণ চাঁদাবাজমুক্ত রাখতে সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। আমরা আশা করি সকলের সচেতন ভূমিকার মাধ্যমে আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে পারব।
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত বাসভবন ‘সুধা সদন’ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) সকালে এই ঘটনা ঘটে।পুলিশ জানা ...
স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর আড়াইটার দিকে এই আগুনের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিসের মুখপাত্র তালহা ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতা এমন একটি প্রক্রিয়া যা মানুষের প্রত্যাশা অনুযায়ী সমাজের দর্পণ হিসেবে কাজ করে। তাই সাংবাদিকদের অ্যাক্টিভিস্ট হওয়া উচিত নয়; ...
স্টাফ রিপোর্টার: উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের ...
সব মন্তব্য
No Comments