কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বচনকে ঘিরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। তফসিল ঘোষনার পর থেকে উপজেলার চম্পাপুর, ধানখালী, মিঠাগঞ্জ, বালিয়াতলী ও ডালবুগঞ্জ ইউনিয়নের প্রার্থীরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। রবিবার মনোয়ন পত্র দাখিলের শেষ দিন ৪ টা পর্যন্ত চেয়ারম্যান পদে ২১ জন, সংরক্ষিত নারী আসনে ৩৫ জন ও সাধারন আসনে ১৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামীলীগ,বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনারই) ও স্বতন্ত্র প্রার্থীরা উপজেলা নির্বাচন অফিসারের হাতে এ মনোনয়ন পত্র জমা দেন। তবে উপজেলার এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত কোন প্রার্থী মাঠে থাকছে না বলে জানা যায়।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার চম্পাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৬ জন, সংরক্ষিত নারী আসনে ১১ জন ও সাধারন আসনে ২৮ জন মনোয়ন পত্র জমা দেয়। ধানখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী আসনে ৯ জন ও সাধারন আসনে ৩৩ জন মনোয়ন পত্র জমা দিয়েছে। মিঠাগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৩ জন, সংরক্ষিত নারী আসনে ১৩ জন ও সাধারন আসনে ৩২ জন মনোয়ন পত্র জমা দেয়। বালিয়াতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৪ জন, সংরক্ষিত নারী আসনে ৯ জন ও সাধারন আসনে ২৬ জন মনোয়ন পত্র জমা দেয়। ডালবুগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৩ জন, সংরক্ষিত নারী আসনে ৮ জন ও সাধারন আসনে ২৪ জন মনোয়ন পত্র জমা দেয় ।
উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুর রশিদ বলেন, এ উপজেলার পাঁচটি ইউনিয়নের মনোয়ন পত্র জমা নেয়া শেষ হয়েছে। সোমবার মনোয়ন পত্র বাছাই করা হবে। এছাড়া ২৭ ফেব্রুয়ারী প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। আগামী ১৬ মার্চ পাঁচটি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছেন।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক বাধার মুখে তাদে ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত জাপান গার্ডেন সিটির অভ্যন্তরীণ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ত্রুটির কারণে কয়েকদিন ধরে চলা বিদ্যুৎ বিভ্রাট নিরসনে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় থানা পরিদর্শন করে আহত পুলিশ সদস্যদের খোঁজ খবর নিয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী এম ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার গরু নিয়ে করতোয়া নদী পার হওয়ার সময় স্রোতের টানে পানিতে তলিয়ে যান গুল মোহাম্মদ আলী (৬০) নামে এক বৃদ্ধ। শনিবার(১১ জুলাই) উপজেলার সাতমেড়া ইউনিয়নের বোদাপাড়া এলাকা এঘটনা ...
সব মন্তব্য
No Comments