ডেস্ক রিপোর্ট: গার্মেন্টস শ্রমিকদের অবিলম্বে রেশনের মাধ্যমে নিত্যপণ্য সরবরাহের ব্যবস্থা, প্রতারণা চুক্তির মাধ্যমে শ্রমিকদের ন্যায্য
পাওনা থেকে বঞ্চিত করার চর্চা বন্ধ করা এবং শ্রমিকদের সার্ভিস বেনিফিট সরকারের তত্বাবধানে জমা করার দাবিতে আজ (০৫ জুলাই ) শুক্রবার, সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি আহসান হাবিব বুলবুল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি খালেকুজ্জামান লিপন, সাংগঠনিক সম্পাদক সৌমিত্র কুমার দাস, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম শরিফ, আল আমিন হাওলাদার শ্রাবণ, আহমেদ জীবন, মোহাম্মদ সোহেল, মোফাজ্জল প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, করোনা সংক্রমণের লকডাউনের সময়ও পোষাক শ্রমিকরা দেশের অর্থনীতি ও রপ্তানির প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়ে উৎপাদনের চাকা সচল রেখেছিল। কিন্তু সরকার এবং মালিকরা শ্রমিকদের সেই ত্যাগের কোন স্বীকৃতি দেয়নি। শ্রমিকদের মজুরি নির্ধারণের সময় শ্রমিকদের জীবন যাত্রার ব্যায় বিবেচনা ছাড়া শুধুমাত্র
মালিকের স্বার্থ রক্ষা করে একপাক্ষিক মজুরি ঘোষণা করেছে যা ছিল শ্রমিকের দাবির অর্ধেক। অথচ সেই মজুরি বৃদ্ধির
পরপরেই ডলারের বিপরীতে টাকার অবমুল্যায়ন এবং নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি করে শ্রমিকের নামেমাত্র যে মজুরি বাড়ানো হয়েছিলো তাও কমিয়ে দেওয়া হয়েছে। আলু, পেয়াজ, রসুন, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কোনো কোনো ক্ষেত্রে ২০০ শতাংশ বৃদ্ধি পেযেছে। ফলে গার্মেন্টস শ্রমিকদের হয় ক্ষুধার তাড়না মিটাতে বাড়তি আয়ের জন্য স্বেচ্ছায় অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে নাহয় অর্ধাহার-অপুষ্টিতে দিন কাটাতে হচ্ছে। তাই দেশের প্রধান রপ্তানি আয় যাদের রক্ত-ঘামে অর্জিত হয় সেই গার্মেন্টস শ্রমিকদের পুষ্টিকর এবং সুষম খাবারের যোগান নিশ্চিত করতে হয় পুণরায় মজুরি নির্ধারণ করতে হবে অন্যথায় রেশনের মাধ্যমে নিত্যপণ্য সরবারহ এবং মাহর্ঘ্য ভাতা চালু করতে হবে।
স্টাফ রিপোর্টার: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে ৪৫ বছর পর গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার ১৫ জুলাই মধ্যরাতে রাজধ ...
স্টাফ রিপোর্টার: প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সরকারি অথবা বেসরকারি—যেকোনো মাধ্যম বেছে নিয়ে বাংলাদেশের হজ কোটায় পবিত্র হজ পালন করতে পারবেন প্রবা ...
স্টাফ রিপোর্টার: উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় স্থির রয়েছে। এটি আরও ঘণীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাব ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ঐতিহাসিক জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে নিন্মোক্ত বাণী প্রদান করেছেন:‘আজ ১৬ জুলাই। ঐতিহাসিক জুলাই শহিদ দিবস। শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা, শোক আর কৃতজ্ঞতা প ...
সব মন্তব্য
No Comments