সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরা সদরের দক্ষিণ পলাশপোল এলাকায় পৈত্রিক ও ক্রয়কৃত জমি দখলের চেষ্টা, হামলা এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মোঃ সিরাজুল ইসলাম। শনিবার (১০ মে) সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে সিরাজুল ইসলাম বলেন, পলাশপোল মৌজার ৬১২১ দাগে তার ৩ দশমিক ৫ শতক পৈত্রিক জমির ওপর ১৯৮৫ সাল থেকে তিনি বসবাস করে আসছেন। একই দাগে তার মামার ৮ শতক জমি থাকায় চলতি বছরের ৭ এপ্রিল রেজিস্ট্রি মূলে তিনি জমিটি ক্রয় করেন।
তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ঝাউডাঙ্গা এলাকা থেকে এসে যুবলীগ নেতা শাহানুজ্জামান শিপলু, তার স্ত্রী সোনিয়া আক্তার ও আম্মা শহর বানু ওই জমিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেন। পরে তাদের জমি ছেড়ে দিতে বললে তারা বিভিন্নভাবে হুমকি-ধামকি দিতে থাকে এবং জমিতে টানানো সাইনবোর্ড দুর্বৃত্তদের দিয়ে ভাঙচুর করায়।
সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, অভিযুক্ত শাহানুজ্জামান শিপলু একজন মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে থানায় একাধিক জিডি ও মামলা রয়েছে। তিনি ২০২৫ সালের ২৫ নভেম্বর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলেও জানান। এছাড়া তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত মামলাও রয়েছে বলে দাবি করেন তিনি।
সিরাজুল ইসলাম অভিযোগ করেন, বিষয়টি নিয়ে একাধিকবার থানায় অভিযোগ করলেও অভিযুক্তরা থানায় হাজির হয়নি এবং স্থানীয়ভাবে সালিস-মীমাংসার উদ্যোগ নিলেও তারা সেখানে অংশ নেয়নি। বরং জমি ছেড়ে দিতে বললে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, প্রাণনাশের হুমকি এবং লাঠিসোটা নিয়ে হামলার চেষ্টা করা হয়।
এ ঘটনায় তিনি সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments