দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে জমি নিয়ে বিরোধে আপন ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন। শনিবার সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের পাককোলা গ্রামে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। নিহত মাহফুজুর রহমান ইরেন (৬৫) একই গ্রামের মৃত মেহের বক্সের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জমি নিয়ে বিরোধের জের ধরে মাহমুদুল হাসান ওয়াহিদের ছেলে মামুন (৩৫) এর সাথে আপন চাচা মাহফুজুর রহমান ইরেনের তর্ক বিতর্ক হয়। একপর্যায়ে মামুন ক্ষুব্ধ হয়ে লাঠি দিয়ে চাচা মাহফুজুর রহমান ইরেনের মাথায় আঘাত করলে সে মাটিতে লুাটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ভাতিজার হাতে চাচা খুনের ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধে ভাতিজা মামুনের লাঠির আঘাতে আপন চাচা মাহফুজুর রহমান ইরেন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এঘটনায় জিজ্ঞাবাদ চলছে।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
সব মন্তব্য
No Comments