স্টাফ রিপোর্টার: আখেরি মোনাজাতের মধ্যদিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১১ মিনিটে শুরু হয়ে ৯টা ৩৫ মিনিটে আখেরি মোনাজাত শেষ হয়।
তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজাম (মিডিয়া সমন্বয়ক) হাবিবুল্লাহ রায়হান এতথ্য জানিয়েছেন।
তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বি, কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ আখেরি মোনাজাত পরিচালনা করেন।
আখেরী মোনাজতের জন্য শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। এ ছাড়া ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ী হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগড়া বাইপাস দিয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে। এ সময় এসব সড়ক হয়ে কোনো পণ্যবাহী গাড়ি বা যান চলতে দেওয়া হয়নি। তবে ইজতেমা সংশ্লিষ্ট সব ধরনের যান চলাচল স্বাভাবিক ছিল।
কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেদিকে আইনশৃংখলা বাহিনী তৎপর ছিলেন।
এবছর গাজীপুরের টঙ্গীর তুরান তীরে দুইভাগে তিন পর্বে বিশ্ব ইজতেমা হওয়া কথা রয়েছে। প্রথমভাগে শুরায়ী নেজাম বা জুবায়েরপন্থীদের ইজতেমা গত বৃহস্পতিবার সন্ধ্যায় আম বয়ানের মধ্যদিয়ে হয়। জুবায়েরপন্থীরা প্রথমভাগে দুই পর্বে ইজতেমা পরিচালনা করছেন। তাদের প্রথম পর্ব মোনাজাতের মধ্যদিয়ে আজ রোববার শেষ হয়। এই পর্বের আখেরী মোনাজাতে ৪০ লক্ষাধিক মুসল্লি অংশ নেওয়া কথা জানিয়েছে আয়োজনকারীরা।
আগামীকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) জুবায়েরপন্থীদের দ্বিতীয় ও শেষ পর্ব শুরু হবে। এই পর্বের ইজতেমা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রথমভাগে প্রথম পর্বে অংশগ্রহণ করছেন- গাজীপুর,টংগী,ধামরাই,গাইবান্ধা,মিরপুর,কাকরাইল,নাটোর,মৌলভীবাজার, রাজশাহী, দোহার,ডেমরা,কাকরাইল, নড়াইল, ঠাকুরগাঁও, লালমনিরহাট,নবাবগঞ্জ, নীলফামারি, দিনাজপুর, রংপুর,বগুরা,নারায়ণগঞ্জ, বরিশাল, ভোলা,চুয়াডাংগা,কুষ্টিয়া, যশোর, মাগুরা,বাগেরহাট, সাতক্ষীরা, ময়মনসিংহ, চট্টগ্রাম, নেত্রকোনা, শেরপুর, ফরিদপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ফেনী,লক্ষিপুর,চাদপুর,বি.বাড়িয়া,খুলনা,পটুয়াখালী, কুমিল্লা,ঝিনাইদহ, চাপাই নবাবগঞ্জ, পিরোজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, রাজবাড়ী জেলা। এই ধাপে ঢাকার একাংশ সহ মোট ৪১ টি জেলা অংশগ্রহণ করছে।
দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করবেন- যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুর,মুন্সিগঞ্জ,জামালপুর,মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর,টাংগাইল, পাবনা,নরসিংদী, সাভার,কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি,বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর,খাগড়াছড়ি, রাংগামাটি,নওগাঁ, বান্দরবন জেলা। এই ধাপে ঢাকার একাংশ সহ ২২টি জেলা অংশগ্রহণ করছেন।
এবছরে সর্বশেষ আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহার দিন সারাদেশে কোরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে অনভিজ্ঞ হাতে ছুরি-চাপাতির আঘাতে আহত হয়েছেন শতাধিক মানুষ। রাজধানীসহ বিভিন্ন জেলার হাসপাতালের জরুরি বিভাগে সকাল থেকে ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বঙ্গভবনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ঈদের দিন বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে এই শুভেচ্ছা বিনিময় অ ...
স্টাফ রিপোর্টার: যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় রাজধানীসহ সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়েছে। চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ বাংলাদেশে ঈদুল আযহা ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আযহার নামাজ আদায়ের পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক ...
সব মন্তব্য
No Comments