মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ২নং জামাল ইউনিয়নের গোপালপুর গ্রামে নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠা এবং আসন্ন জাতীয় নির্বাচনে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে ভোটার কেন্দ্রিক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে ইউনিয়নের হরদেবপুর মন্দির প্রাঙ্গণে সুনিতা রানী বিশ্বাসের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে নারীদের ভূমিকা অপরিহার্য। ঘরে ঘরে গিয়ে জনগণকে সংগঠিত করতে হবে।”
তিনি আরও বলেন, “দেশের কিছু গোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ওয়াহেদ আলী লস্কার, আনোয়ার হোসেন, জবেদ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়া মহিলা দলসহ অত্র অঞ্চলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে অংশগ্রহণ করেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments