স্টাফ রিপোর্টার: আশুরার দিনে কারবালার স্মরণে রাজধানীতে বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল করেছে শিয়া মুসলমানরা। রবিবার ( ৬ জুলাই ) সকালে পুরান ঢাকার হোসাইনী দালানে জড়ো হয় হাজারো মানুষ। সকাল ১০টায় হোসাইনী দালানের ইমামবাড়া থেকে প্রধান তাজিয়া মিছিণ শুরু হয়, এই মিছিলে বিবিন্ন বয়সী নারী পুরুষ অংশ নেন।
পুলিশ প্রশাসনের নির্দেশনা অনুযায়ী শোক মিছিলে লাঠি, বর্শা, ছুরি, বল্লম, তলোয়ারের মত ধারাণো অস্ত্র নিষিদ্ধ ছিল।মিছিলে অংশগ্রহণকারীদের পরনে কালো পোশাক, মাথায় কালো ফেট্টি, কারও হাতে ঝালর দেওয়া লাল , কালো, সোনালী রংয়ের ঝান্ডা দেখা গেছে।
তাজিয়া মিছিলে কারবালার স্মরণে কালো মখমলের চাঁদোয়ার নিচে কয়েকজন বহন করেন ইমাম হোসেনের (রা.) প্রতীকী কফিন। মিছিলের সামনে ছিল ইমাম হাসান ও ইমাম হোসেনের দুটি প্রতীকী ঘোড়া।
খালি পায়ে, বুক চাপড়ে 'হায় হোসেন' মাতম তুলে মিছিলটি ইমামবাড়া গেইট থেকে বের হয়ে হোসাইনী দালান রোড, বকশীবাজার লেন, আলিয়া মাদ্রাসা রোড়, বকশীবাজার (কলপাড়া) মোড়, উমেশ দত্ত রোড, উর্দু রোড মোড়, হরনাথ ঘোষ মোড়, লালবাড় চৌরাস্তা মোড়, গোর-এ-শহীদ মাজার রোড, এতিমখানা মোড় হয়ে সামনে দিক দিয়ে যায়।
পথে আজিমপুর, নিউ মার্কেট, নীলক্ষেত , সায়েন্স ল্যাবরেটরি মোড় হয়ে ধানমন্ডাি লেকের পাড়ে প্রতীকী 'কারবালা প্রান্তে গিয়ে শেষ হয়।
তাজিয়া মিচিলের সামনে-পেছনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সতর্ক উপস্থিতি দেখে গেছে। আশুরার আনুষ্ঠানিকতা শনিবার মাগরিবের নামাজের পর শুরু হয়।
শিয়া মুসলমানদের পাশাপাশি সনাতন ধর্মের কিছু মানুষও তাজিয়া মিছিলে অংশ নেয়।
হোসাইনী দালানের ইমামবাড়া ছাড়াও বড় কাটরা, বিবিকা রওজা, মোহাম্মদপুরের বিহারী ক্যাম্প, শিয়া মসজিদ, মিরপুর পল্লবী বিহারী ক্যাম্পসহ ঢাকার আরো কয়েকটি জায়গায় আশুরা পালন করেছে শিয়া মুসলমানরা।
১০ মহররম মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের প্রতীক। হিজরি ৬১তম বর্ষের (৬৮০ খ্রিস্টান) এই দিনে হযরত মুহাম্মদের (স.) দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শহীদ হন। মুসলমানরা , বিশেষ করে শিয়া মুসলমানরা ধর্মীয় অনুশাসমনের মধ্যে দিয়ে দিনটি পালন করেন।
২০১৬ সালে তাজিয়া মিছিলের প্রস্তুতির মধ্যে ইমামবাড়ায় জঙ্গি হামলার ঘটনার পর থেকে আশুরায় নিরাপত্তার কড়াকড়ি বাড়ানো হয়।
রংপুর অফিস: রাজনীতির নামে কোনো সংঘাত বা হানাহানি নয়, বরং আলোচনা ও সমঝোতার ভিত্তিতে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বা ...
স্টাফ রিপোর্টার: সন্তানকে সম্পত্তি দান করার পরও আজীবন বাবা-মার ভোগ-দখলের অধিকার নিশ্চিত করে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।রোববার (৬ সেপ্টেম্বর) সংসদ অধিবেশনে আইনমন্ত ...
স্টাফ রিপোর্টার: পেপারবিহীন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা, ০৬ সেপ্টেম্বর ২০২৬।এ বিষয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রে ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কারের বিরোধিতা করে আন্দোলনের দায়ে দণ্ডিত ২১ কর্মকর্তার শাস্তি প্রত্যাহার করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্প ...
সব মন্তব্য
No Comments