কামরুজ্জামান শাহীন,ভোলা॥ ভোলার ইলিশায় সিএনজি ও ট্রাকের মুখোঁমুখি সংঘর্ষে ইসমাইল (২৫) নামের এক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ল্যান্স নায়েক নিহত হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) রাত পৌনে ৮ টার দিকে ভোলা-লক্ষিপুর আঞ্চলিক মহাসড়কের লিটন মেম্বারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল বাপ্তা ইউনিয়নের মুসাকান্দি এলাকার আনোয়ার হোসেন এর ছেলে। সে খাগড়াছড়ি বিজিবির ল্যান্স নায়েক ছিলেন। তিনি ছুটিতে বাড়ি এসেছেন।
প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানাযায়, মঙ্গলবার রাত পৌনে ৮ টার দিকে ভোলা সদর উপজেলার তুলাতুলী নামক জায়গা যাত্রীবাহী সিএনজি ও ট্রাকের মুখোঁমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ইসমাইল নামে এক বিজিবি সদস্য নিহত হয় এবং আরো তিনজন আহত হয়েছে।
ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) গোলাম আজম বলেন, নিহত বিজিবি’র ল্যান্স নায়েকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাটত ট্রাক ও সিএনজি পুলিশ হেফাজতে রয়েছে এ ঘটনায় একজন কে আটক করা হয়েছে।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments