ডেস্ক রিপোর্ট: কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। বৃহস্পতিবার ২৯ মে কোচ লিওনেল স্কালোনি দল ঘোষণা করেন। ৩৮ বছর বয়সী লিওনেল মেসি টানা ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন এবং এবারও আকাশি-সাদাদের নেতৃত্ব দেবেন তিনি।
স্কালোনি ২০২২ সালের বিশ্বকাপজয়ী দলের মূল কাঠামো ধরে রেখেছেন। কাতার বিশ্বকাপের ২৬ জনের মধ্যে ১৭ জনই এবারের দলে জায়গা পেয়েছেন। তাদের মধ্যে আছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, মিডফিল্ডার রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ।
চোট কাটিয়ে দলে ফিরেছেন মিডফিল্ডার জিওভানি লো সেলসো। ২০১৮ বিশ্বকাপের দলে থাকলেও রাশিয়ায় মাঠে নামা হয়নি তার। ২০২২ বিশ্বকাপও ইনজুরির কারণে মিস করেন। এবার দ্বিতীয় বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছেন রিয়াল বেতিসের এই মিডফিল্ডার।
তরুণ প্রতিভাদের মধ্যে দলে জায়গা পেয়েছেন লেফটব্যাক ভ্যালেন্তিন বার্কো, মিডফিল্ডার নিকোলাস পাজ, ফরোয়ার্ড জিউলিয়ানো সিমেওনে, থিয়াগো আলমাদা ও হোসে ম্যানুয়েল লোপেজ। এরা প্রত্যেকেই প্রথমবার বিশ্বকাপ খেলতে যাচ্ছেন।
তবে বড় চমক হয়ে এসেছে ১৮ বছর বয়সী রিয়াল মাদ্রিদের উঠতি তারকা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর বাদ পড়া। আর্জেন্টিনার ফুটবলে সবচেয়ে প্রতিশ্রুতিশীল খেলোয়াড় হিসেবে বিবেচিত হলেও চূড়ান্ত দলে জায়গা হয়নি তার। এছাড়া ২০২২ বিশ্বকাপজয়ী দলের সদস্য লেফটব্যাক মার্কোস আকুনিয়া ফিটনেস সমস্যার কারণে বাদ পড়েছেন। কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো আনহেল দি মারিয়াকেও বিবেচনা করা হয়নি।
মেসিকে নিয়ে গত কয়েকদিন শঙ্কা তৈরি হয়েছিল। ইন্টার মায়ামির হয়ে ম্যাচ চলাকালে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে পেশি ক্লান্তিজনিত চোট পান তিনি। ক্লাব জানিয়েছে নির্দিষ্ট সময়সীমা নেই, তবে কোচ স্কালোনি বলেছেন চোট গুরুতর নয় এবং মেসি খেলার জন্য প্রস্তুত থাকবেন।
আর্জেন্টিনা গ্রুপ ‘জে’ তে খেলবে। ১৬ জুন কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে মেসির দল। এরপর ২২ জুন টেক্সাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে অস্ট্রিয়া এবং ২৭ জুন একই ভেন্যুতে জর্ডানের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা।
আর্জেন্টিনার ২৬ সদস্যের বিশ্বকাপ দল:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, হেরোনিমো রুলি, হুয়ান মুসো।
ডিফেন্ডার: লিওনার্দো বালের্দি, গনসালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নাহুয়েল মোলিনা।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, ভ্যালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, এক্সেকিয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ।
ফরোয়ার্ড: হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, নিকোলাস গনসালেস, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমেওনে, নিকোলাস পাজ, হোসে ম্যানুয়েল লোপেজ, লাউতারো মার্টিনেজ।
এবারের বিশ্বকাপ জিতলে টানা দুইবার শিরোপা জয়ের কীর্তি গড়বে আর্জেন্টিনা। এর আগে শুধু ইতালি ১৯৩৪ ও ১৯৩৮ এবং ব্রাজিল ১৯৫৮ ও ১৯৬২ সালে টানা দুইবার বিশ্বকাপ জিতেছে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments