আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুর জেলার শ্রীবরদীতে বখাটের উৎপাতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর এক বছর ধরে পড়াশোনা বন্ধ রয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার রানিশিমুল ইউনিয়নের বালিজুরি গ্রামে। স্কুলছাত্রী বালিজুরি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। ওই শিক্ষার্থীর দরিদ্র পিতা সিদ্দিক মিয়া একজন ঝালমুড়ি ব্যাবসায়ী। অভিযোগে প্রকাশ, বালিজুরি গ্রামের ওই স্কুলছাত্রী স্কুলে যাতায়াতের প্রথে তার প্রতিবেশী সাইফুল ইসলামের বখাটে ছেলে নয়ন মিয়া (১৬) মাঝে মধ্যেই কুপ্রস্তাবসহ উত্যক্ত করতো । ২০২৪ সালের ৩০ মার্চ শনিবার বিকালে ঘটনার প্রতিবাদ করলে বখাটে নয়ন মিয়া ও তার পরিবারের লোকজন ওই স্কুলছাত্রীও তার মাতাকে মারধর ও টানাহেঁচড়া করে। এঘটনায় স্কুল-ছাত্রীর পিতা সিদ্দিক মিয়া বাদি হয়ে শেরপুরের নারীও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা নং ১৪৯/২০২৪ দায়ের করা হয়। কিন্তু অর্থ সংকটের কারনে মামলাটি আর লক্ষ্যস্থানে পৌঁছায়নি। অপরদিকে এঘটনার পর থেকেই নিরাপত্তাজনিত কারনে পড়াশোনা বন্ধ করে দেয় তার অভিভাবকরা। ফলে গতএক বছর ধরে ওই স্কুলছাত্রীর পড়াশোনা বন্ধের পাশাপাশি ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। সরেজমিনে অনুসন্ধানে গিয়ে ওই স্কুলছাত্রী ও তার পরিবারের লোকজনের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে। বালিজুরি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো,আব্দুল হালিম ও প্রধান শিক্ষক মো,তৈয়বুর রহমান বলেন বিষয়টি তাদের জানানো হয়নি। তবে অভিযোগ রয়েছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির আত্মীয়তার সম্পর্ক রয়েছেন নয়ন মিয়া ও পরিবারের সাথে। তবে বিষয়টি তারা দেখবেন বলে জানান। অভিযুক্ত নয়ন মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। নয়ন মিয়ার পিতা সাইফুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন আমাদের নামে তারা মিথ্যা মামলা দিয়ে ক্ষতি করেছে।এ কারনে তাদের দেখার আছে। শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, শেখ জাবের আহমেদ বলেন বিষয়টি তিনি দেখবেন বলে জানান ।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments