নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় থেকে: পঞ্চগড়ের আটোয়ারীতে রসেয়া বড়বাড়ির পক্ষে চলমান করোনা সংকটে উপজেলা স্বাস্থ্য বিভাগে একটি অক্সিজেন কন্সেন্ট্রেটর এবং দুইটি সিলিন্ডার উপহার দেয়া হয়েছে। মঙ্গলবার (২০ জুলাই) সকালে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবির তার কার্যালয়ে উপহার সামগ্রী গ্রহন করেন। উপহার প্রদান অনুষ্ঠানে আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের সামসুজ্জামান, ভাইস চেয়ারম্যান শাহাজাহান ও রেনু একরাম, ডাঃ সইফুজ্জামান বিপ্লব, ইউ’পি চেয়ারম্যান আবু জাহেদ, ব্যবসায়ী খলিলুর রহমান ও সাজ্জাদ সেলিম সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রসেয়া বড়বাড়ি এলাকার জনৈক মনোয়ার সেলিম ও নাহিদুজ্জামান নাহিদের ব্যক্তিগত উদ্যোগে ওই পরিবারের আরো অনেকের সহযোগিতায় কেনা অক্সিজেন কন্সেন্ট্রেটর এবং দুইটি সিলিন্ডার এলাকার করোনা পজিটিভ রোগীদের চিকিৎসায় কঠিন কাজে আসবে।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘High-level Meeting to Address the Existential Threats Posed by Sea-Level Rise’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহম ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।জাতিসংঘ কর্মকর্তা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শুধু শিক্ষিত হয়ে চাকরি বা একটি ভালো পদে অধিষ্ঠিত হলেই হবে না; দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। মেধার পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের ...
স্টাফ রিপোর্টার: মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্ ...
সব মন্তব্য
No Comments