আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি : শ্রীবরদীতে ফসলের জমিতে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রশিদ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচর তিনানিপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত আব্দুর রশিদ ওই গ্রামের সামজ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নিজের চাষকৃত ফসলের জমিতে সেচের পানি দিতে যান আব্দুর রশিদ। এ সময় সেচ ঘরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. সোবহান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কৃষক আব্দুর রশিদের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments