ডেস্ক রিপোর্ট: কৃষিঋণের বিতরণ, আদায় ও তদারকির জন্য ব্যাংক চুক্তিভিত্তিক জনবল নিয়োগ দিতে পারবে। তবে যাদের নিয়োগ দেবে তাদেরকে অবশ্যই এনজিও বা ক্ষুদ্র ঋণ সংস্থার প্রতিষ্ঠানে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের কৃষিঋণ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তপশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে। ‘অ্যাগ্রি ক্রেডিট সুপারভাইজার (চুক্তিভিত্তিক)’ নামের এ পদে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সার্কুলারে বলা হয়, দেশে কাঙ্ক্ষিত কৃষি উৎপাদনে সহায়তার পাশাপাশি কৃষকদের অনুকূলে ঋণপ্রবাহ, বিনিয়োগ বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন, পল্লি অঞ্চলের জনসাধারণের জীবনমান উন্নয়ন এবং কৃষি খাতে কোভিড-১৯-এর নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে সহায়ক ভূমিকা পালনের বিষয়টি ২০২২-২০২৩ অর্থবছরের কৃষি ও পল্লিঋণ নীতিমালা ও কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়।
নীতিমালার কৃষিঋণ বিতরণ, আদায় এবং প্রদত্ত ঋণের সদ্ব্যবহার যাচাইয়ের সুবিধার্থে ব্যাংকের শাখা পর্যায়ে প্রয়োজনীয় সংখ্যক লোকবল নিয়োগের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে। ব্যাংকের নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে ঋণ বিতরণ করলে কৃষকরা অপেক্ষাকৃত কম সুদে ঋণ গ্রহণ করতে পারেন এবং মনিটরিংয়ের মাধ্যমে ঋণের গুণমান বজায় রাখা সহজ হয় বিবেচনায় নীতিমালার কৃষিঋণ বিতরণের ক্ষেত্রে এমএফআই লিংকেজ ক্রমান্বয়ে হ্রাস করে নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে ঋণ বিতরণে সচেষ্ট হওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি এনজিও, এমএফআই-এ কর্মরত অভিজ্ঞ জনবলকে ব্যাংকে চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সে পরিপ্রেক্ষিতে কৃষিঋণের জন্য প্রয়োজন অনুযায়ী ব্যাংকের বিদ্যমান জনবল কাঠামোর অতিরিক্ত হিসেবে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এনজিও, এমএফআই-এ কর্মরত অভিজ্ঞ জনবলকে বিভিন্ন শর্তে ‘অ্যাগ্রি ক্রেডিট সুপারভাইজার (চুক্তিভিত্তিক)’ পদে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হলো।
অভিজ্ঞতা ও উপযুক্ততা : প্রার্থীকে এনজিও বিষয়ক ব্যুরোও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির তালিকাভুক্ত বা অনুমোদনপ্রাপ্ত এনজিও, এমএফআই-এ ন্যূনতম তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হবে স্নাতক ও বয়স সীমা ২৫ থেকে ৪০ বছর। প্রার্থী কোনো এনজিও বা এমএফআই হতে বরখাস্ত হননি—মর্মে নিয়োগকারী ব্যাংককে নিশ্চিত হতে হবে। পারিশ্রমিক ও সুবিধা : পারিশ্রমিক ও অন্যান্য সুবিধাদি সংশ্লিষ্ট ব্যাংক নির্ধারণ করবে এবং তা ব্যাংক ও প্রার্থীর মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে বিস্তারিতভাবে উল্লেখ থাকতে হবে।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ও নেপালের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতিসংঘের সাধারণ পরিষদ। এ বিষয়ে সাধারণ পরিষদকে সুপারিশ করেছে অর্থনৈ ...
ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদে আইন প্রণয়ন ও স্থায়ী কমিটি গঠনে সংসদীয় বিধি ও চর্চা লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি এটিকে সংখ ...
স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ু সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝার ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। একইসঙ্গে ঋণখেলাপি, তাদের জামিনদার ...
সব মন্তব্য
No Comments