সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সাবেক কালচারাল অফিসার ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের তালুকদারের আমন্ত্রণে জামালপুর ডায়াবেটিক সমিতির কনফারেন্স রুমে জামালপুরে সাংস্কৃতিক স্বজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৩ ফেব্রুয়ারী (সোমবার) সন্ধ্যায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দৈনিক আলোচিত জামালপুরের নির্বাহী সম্পাদক কবি সাযযাদ আনসারীর সঞ্চালনায় মতবিনিময় সভায় আলোচনা করেন জামালপুর জেলা কালচারাল অফিসার আব্দুল আল মামুন,নেত্রকোনা জেলা কালচারাল অফিসার তমাল বোষ,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক জাহিদ হোসেন রবি,জেলা আওয়ামিলীগের সিনিয়র সহসভাপতি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতিকুর রহমান ছানা,সরিষাবাড়ী কলেজের প্রাক্তন অধ্যক্ষ আলী আকবর ফকির,গীতিকার ও সুরকার স্বপণ রহমান,সাংবাদিক সুশান্ত দেব কানু,এড.অরূপ কাহালী,কবি আলী জহির,কবি রফিকুল ইসলাম প্রমূখ। এছাড়া জামালপুরে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও কর্মীরা এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা স্মৃতিচারণ করে বলেন,কাদের তালুকদার যখন জামালপুরে কালচারাল অফিসার ছিলেন তখন জামালপুর সংস্কৃতির একটি স্বর্ণযুগ ছিল। কাদের তালুকদার জামালপুরের কৃতিসন্তান অতএব যদি আবার কাদের তালুকদার জামালপুরের সাংস্কৃতিক অঙ্গনের হাল ধরেন তাহলে জামালপুরে সাংস্কৃতির একটি সুসময় আসবে বলে আমরা আশা রাখি।
জামালপুরের সাবেক কালচারাল অফিসার ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সবেক উপ-পরিচালক মোঃ কাদের তালুকদার বলেন,আমি জামালপুর লোক এবং জামালপুরকে নিয়েই আমার ঘুরে ফিরে চিন্তা। আমি এখন অবসরে আছি তাই আমার মত করে সংস্কৃতিতে কাজ করতে পারবো। তাই প্রবীণ,নবীন সকলকে নিয়ে আমি নতুন উদ্যোমে কাজ করতে চাই। আমরা জামালপুরে সংস্কৃতি বিকাশ কেন্দ্র গড়ে তুলতে চাই। আপনারা সকলে আমার এই প্রয়াসের সাথে থাকবে।
পরিশেষে,মোঃ আব্দুল কাদের তালুকদারকে সভাপতি এবং কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাযযাদ আনসারীকে সাধারন সম্পাদক করে জামালপুর সাংস্কৃতি বিকাশ কেন্দ্রের পথচলা শুরু হয় এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন কর হবে বলে জানা যায়।
বিনোদন ডেস্ক:আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদের আগের দিন থেকে সাত দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়েছে চ্যানেল আই। নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র ও বিশেষ অনুষ্ঠান নিয়ে সাজানো হয়েছে এবারের ঈদ আয়োজন।ঈদের আগের দি ...
চট্টগ্রাম অফিস: ছুটি কক্সবাজারের উদ্যোগে শুরু হলো পডকাস্ট শো ‘ছুটির গল্প’। উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে অংশ নেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকী। একই অনুষ্ঠানে তারা প্রতিষ্ঠানটির শুভেচ্ছ ...
ডেস্ক রিপোর্ট: দেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ, আরণ্য নাট্যদলের জ্যেষ্ঠ অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সদস্য দিলু মজুমদার মারা গেছেন। বুধবার ২০ মে রাত আনুমানিক ৮টার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাত ...
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া আলোচিত দুই সিনেমা ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে। শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ এবং সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’ আগামী ২১ মে থেকে ...
সব মন্তব্য
No Comments