স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা উপলক্ষে ১০ জুনের ট্রেনের অগ্রিম ফিরতি টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার ( ১ জুন ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা হচ্ছে।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন।
আজ সকাল ৮টা থেকে ট্রেনের টিকেট অনলাইনে বিক্রি শুরু হয়। এ সময় রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকেট পাওয়া যায়। বেলা ২টা থেকে বিক্রি শুরু হয় রেলওয়ের পূর্বঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকেট। এবারও রেলওয়ের আন্তঃনগর ট্রেনের ৭দিনের অগ্রিম ফিরতি টিকেট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে।
রেলওয়ের সিদ্ধান্তনুযায়ী, ৩১ মে শনিবার ঈদের পরে আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রি শুরু হয় । ১০ জুনের টিকেট বিক্রি হয় ৩১ মে, ১১ জুনের টিকেট বিক্রি হচ্ছে আজ ( ১ জুন ), ১২ জুনের টিকেট বিক্রি হবে ২ জুন, ১৩ জুনের টিকেট বিক্রি হবে ৩ জুন, ১৪ জুনের টিকেট বিক্রি হবে ৪ জুন এবং ১৫ জুনের টিকেট বিক্রি হবে ৫ জুন ।
ঈদ যাত্রার অগ্রিম ফিরতি টিকেট একজন যাত্রী একবার কিনতে পারবেন এবং ৪টি আসন সংগ্রহ করতে পারবেন। তবে কোন টিকেট রিফান্ড করা যাবে না।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ‘পবিত্র ঈদুল আজহা’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “ঈদ মোবারক।পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম ভাইবোনকে জানাই আন্তরিক ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ বুধবার, ২৭ মে ঈদুল আজহা পালিত হচ্ছে। বাংলাদে ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান ‘পবিত্র ঈদুল আজহা’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবা ...
স্টাফ রিপোর্টার: ড. মুহাম্মদ ইউনূস ঢাকা ছেড়ে প্যারিসের উদ্দেশে যাত্রা করেছেন। তার সফরের আনুষ্ঠানিক সময়সূচি বা উদ্দেশ্য নিয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কোনো সূত্র থেকে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে ব ...
সব মন্তব্য
No Comments