উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরে দেশীয় মাছ এবং শামুক সংরক্ষন প্রকল্পের আওতায় পোনামাছ অবমূক্ত করা হয়েছে। পোনামাছ অবমুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। ৫ জানুয়ারী রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মুখে দীঘিতে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ জামাল হোসেন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, সরকারী ডব্লিউ বি ইউনিয়ন মডেল ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ শাহে আলম, উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি আঃ রহিম সরদার, সাধারন সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম সহ অনেকে। এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা মৎস্য সম্পদ উন্নয়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
সব মন্তব্য
No Comments