ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের সালথায় থানায় ফোন করে নিজের বিয়ে বন্ধ করে দিয়েছে এক স্কুলছাত্রী। পরে ওই স্কুলছাত্রীর লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক। রোববার (২০ নভেম্বর) উপজেলার গট্টি ইউনিয়নের দরগা গট্টি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রীকে কয়েকদিন আগে পাত্রপক্ষ দেখতে আসে। পরে তারা আছিয়া আক্তারকে নাকফুল পরিয়ে যান। সোমবার সকালে কোর্টের মাধ্যমে তাদের বিয়ের তারিখ ধার্য করা হয়। কিন্তু আছিয়া আক্তার পড়ালেখা চালিয়ে যেতে ও বাল্য বিয়েতে রাজি না হওয়ায় পুলিশের শরণাপন্ন হন।
এ ব্যাপারে ওই স্কুলছাত্রী বলেন, আমি পড়াশোনা করতে চাই। কিন্তু আমার পরিবার আমার কথা না শুনে জোর করে বিয়ে ঠিক করে। বাধ্য হয়ে সালথা থানার ওসির মোবাইল নম্বর জোগাড় করে বিষয়টি জানাই। পরে তিনি আমার বিয়ে বন্ধের ব্যবস্থা করেন।
ওই স্কুলছাত্রীর বাবা আতিক মাতুব্বর বলেন, আমার মেয়ে নবম শ্রেণিতে পড়ে। কয়েকদিন আগে তাকে পাত্রপক্ষ দেখতে এসে পছন্দ করে তারা নাকফুল পড়িয়ে যান। আমার মেয়ে থানায় জানারে ওসি আমাদের থানায় ডেকে নিয়ে বিয়ে বন্ধ করতে বলেন।
এ বিষয়ে জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিরাজ আলী জানান, দুপুরে সালথা থানার ওসি নবম শ্রেণির ওই ছাত্রীকে নিয়ে স্কুলে আসেন। তিনি আমাদের জানান ছাত্রীকে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। পরে তার অভিযোগের ভিত্তিতে বিয়ে বন্ধ করা হয়েছে। ওসি সাহেব ওই ছাত্রীর পড়ার সমস্ত খরচ বহন করবেন বলে আমাদের জানান।
এবিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, ওই স্কুলছাত্রী মোবাইল নম্বরে ফোন করে বিয়ে বন্ধের অনুরোধ জানায়। পরে তার পরিবারকে থানায় এনে বাল্যবিয়ে দিতে নিষেধ করা হয়।
তিনি আরও বলেন, এখন থেকে আছিয়ার সমস্ত পড়ালেখার ব্যয়ভার ও দায়িত্ব আমি গ্রহণ করবো। আমি এখান থেকে বদলি হয়ে চলে যাওয়ার সময় তখন যে অফিসার আসবেন তাকে বিষয়টি জানিয়ে যাবো।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments