স্টাফ রিপোটার: বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের সামরিক বাহিনীর অব্যাহত সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ সরকারের প্রতি আহবান জানিয়ে বলেছেন, "অবিলম্বে মিয়ানমারকে পাল্টা জবাব দিন"।
রবিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে তিস্তার পানিবণ্টন চুক্তি সম্পাদন এবং সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশীদের হত্যা বন্ধের প্রতিশ্রুতি আদায়ের দাবিতে এনডিএম আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে জনাব ববি হাজ্জাজ বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করে সতর্ক করার পরেও শনিবার সীমান্ত পিলার ৪০-৪১ এর কাছাকাছি মিয়ানমারের হেলিকপ্টার ও যুদ্ধবিমান দেখা যায়। হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ, মর্টার শেল ও বোমা নিক্ষেপ করা হয়। নতজানু পররাষ্ট্রনীতি পরিহার করে বাংলাদেশ সরকারকে ইটের বদলে পাটকেল নিক্ষেপ করতে হবে৷ পররাষ্ট্রনীতির ব্যর্থতার কারণেই এখন পর্যন্ত তিস্তার পানিবণ্টন চুক্তি সম্পাদন করা যায় নাই৷ এই চুক্তি ছাড়া প্রধানমন্ত্রীর ভারত সফর হবে অর্থহীন।
তিনি আরও বলেন, আন্তঃনদী সংযোগে ব্রহ্মপুত্র থেকে পানি সরিয়ে নেয়ার বিষয়ে ভারতের ব্যাখ্যা এবং ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা আমাদের জানতে হবে। সীমান্তে হত্যাকাণ্ড এখনো বন্ধ হয় নাই। রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারত সহায়তা করার আশ্বাস দিলেও এখন পর্যন্ত আমরা কোন কার্যকর উদ্যোগ দেখি নাই৷ এব্যাপারেও প্রধানমন্ত্রীর সফরে স্পষ্ট বক্তব্য থাকতে হবে।
বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন এনডিএম এর যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন। এছাড়াও বাংলাদেশ মুসলিম লীগের অতিরিক্ত মহাসচিব কাজী আব্দুল্লাহ আল কাফি, এনডিএম এর সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।
স্টাফ রিপোর্টার: গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসনসহ ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লংমার্চ শুরু হয়েছে। শনিবার সকা ...
স্টাফ রিপোর্টার: এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, দেড়শ টাকার লাঞ্চের গল্প আর ৫০ হাজার ফ্যামিলি কার্ড ছাড়া গত ৬ মাসে বিএনপি সরকারের বলার মত আর কোন সাফল্য নাই”। ৬ দফা দাবিতে ১১ দলী ...
বিশেষ প্রতিনিধি, নরসিংদী: বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্র ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
সব মন্তব্য
No Comments