ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম আহমেদ (২৩) নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় শহরের মুন্সেফ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইকরাম জেলার সরাইলের নোয়াগাঁও ইউনিয়নের তেরাকান্দা গ্রামের মাসুদ আহম্মেদের ছেলে। তারা শহরের কালাইশ্রীপাড়া এলাকার ডাঃ ফরিদুল হুদা সড়কের বি-বাড়িয়া টাওয়ার নামক বহুতল ভবনে ভাড়া বাসায় বসবাস করতেন। এ ঘটনায় পুলিশ ঘাতক রায়হানকে (১৮) আটক করেছে। সে ঢাকার বংশাল এলাকার জিয়াউল করিমের ছেলে। রেদোয়ান আনসারী রিমুর মামাতো ভাই রায়হান কয়েকদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে পৌর এলাকা শহরের মুন্সেফ পাড়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও ঢাকা উত্তর মহানগরের সাবেক সহ সভাপতি রেদোয়ান আনসারী রিমুর বাড়িতে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম আহমেদ অবস্থান করছিল। এ সময় রায়হানের সাথে মোটর সাইকেলের চাবি নিয়ে বিতর্কের জেরে এক পর্যায়ে ঘাতক রায়হান ইকরাম আহমেদের বুকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনার পর জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকমীরা ইকরামের হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবীতে শহরের প্রধান সড়ক হাসপাতাল রোড বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। রায়হান মাদকসেবী বলে একাধিক সূত্র জানিয়েছে।
রিদোয়ান আনসারী রিমো জানান, রায়হান তার মামাতোভাই। তার মামা ভারতে যাওয়ার রায়হানকে এখানে রেখেযান। মোটর সাইকেলের চাবি নিয়ে তর্কাতর্কির জের ধরে ইকরামকে ছুরিকাঘাত করে রায়হান। ঘটনার সময় তিনি বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। রায়হান মাদকসেবি বলে দাবি করে রিমো।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, এ ঘটনায় ঘাতক রায়হানকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। পরবর্তী যেকোন ধরেণর বিশৃঙ্খলা এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments