ডেস্ক রিপোর্ট: আজ ৩১ অক্টোবর শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের উদ্যোগে রাষ্ট্রায়ত্ত চিনিকল আধুনিকায়ন করে চালু, সকল বকেয়া বেতন, পেনশন ও পাওনা পরিশোধের দাবিতে সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি পেশ করার সময় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক কর্মচারী ফেডারেশনের সহ-সভাপতি মানস নন্দী, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এএএম ফয়েজ হোসেন, শ্রমজীবী আন্দোলনের আহ্বায়ক হারুনার রশিদ ভূঁইয়া, জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক শামীম ইমাম, বিপ্লবী শ্রমিক সংহতির আহ্বায়ক আবু হাসান টিপু, শ্রমজীবী সংঘের আহ্বায়ক আব্দুল আলী, ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় (টাফ) নেতা আবুল কালাম আজাদ, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নেতা বিধান দাস প্রমুখ।
নেতৃবৃন্দ দাবি মেনে চিনিকল সমস্যার সমাধান না করা হলে চিনিকল শ্রমিক ও আখচাষিদের নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত। দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার ভেতরে থেকে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনায় ভারত প্রস্তুত। আজ মঙ্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। শুধু পুলিশ সদস্য দিয়ে এককভাবে প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান ...
স্টাফ রিপোর্টার: সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে সরকার এবং সড়ক পরিবহন মালিক পক্ষ। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকরের জন্য ...
সব মন্তব্য
No Comments