স্টাফ রিপোটার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের সভাপতিত্বে ও সচিব মো: মকবুল হোসেনের পরিচালনায় মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠকে ট্রাস্টের ভবিষ্যত কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা হয়। টেলিভিশন অভিনয় শিল্পীরাও এই ট্রাস্টের আওতাভুক্ত।
চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টের সদস্যদের মধ্যে সুবর্ণা মুস্তাফা এমপি, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) মো: মিজান-উল-আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-২ মো: আজিজুর রহমান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) হাসনা জাহান খানম, অর্থ বিভাগের যুগ্মসচিব ফাতেমা রহিম ভীনা, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহিদুজ্জামান সেলিম, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন প্রমুখ সভায় অংশ নেন। ট্রাস্টের তহবিল গঠনে ‘সিড মানি’ সংগ্রহ ও কার্যক্রম পরিচালনার জন্য প্রেষণে কর্মকর্তা-কর্মচারি নিয়োগের বিষয়ও আলোচনায় স্থান পায়।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments