ডেস্ক রিপোর্ট: ঢালিউডের শীর্ষ নায়িকাদের মধ্যে অন্যতম অপু বিশ্বাস। বর্তমানে নিয়মিত অভিনয় করছেন সিনেমায়। পাশাপাশি বিজ্ঞাপনসহ মিডিয়ায় বিভিন্ন ধরনের কর্মকাণ্ড নিয়েও ব্যস্ত আছেন। অভিনয় এবং সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।
** মিডিয়ার কাজ নিয়েই আমার সব ব্যস্ততা। করোনা পরিস্থিতির উন্নতির কারণে কাজের গতি বৃদ্ধি করেছি। সব মিলিয়ে বেশ ভালো সময় পার করছি।
** আসলে দর্শকের ভালোবাসার কারণেই বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কর্মকাণ্ডে কিংবা প্রচারণার কাজে আমাকে যুক্ত করেন। ভালোই লাগে এ ধরনের কাজ করতে। করোনাকালের আগেও কিন্তু আমি এ ধরনের কাজ করেছি। তখনো মানুষের কাছে থেকে ভালো উৎসাহ পেয়েছি। কাজের মধ্যে থাকলেই ভালো থাকা যায়।
** সোলায়মান আলী লেবুর পরিচালনায় ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার কাজ অনেকটাই এগিয়ে গেছে। বলা যায় এটির কাজ শেষ পর্যায়ে আছে। এছাড়া দীন ইসলামের পরিচালনায় ‘ট্র্যাপ’ নামের আরেকটি সিনেমায়ও চুক্তিবদ্ধ হয়েছি। এটির কাজ প্রাথমিক পর্যায়ে আছে। এ ছাড়া বন্ধন বিশ্বাসের পরিচালনায় সরকারি অনুদানের সিনেমা ‘ছায়াবৃক্ষ’-এর কাজ অনেক আগেই শেষ করেছি। আশা করছি পর্যায়ক্রমে এগুলো দর্শকের সামনে আসবে।
** আমি তো অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই মানসম্মত গল্প ও চরিত্রে অভিনয় করে আসছি। সেই ধারাবাহিকতাতেই অভিনয় করছি। সাম্প্রতিক সময় আরও বেশি মনোযোগ দিচ্ছি মানের দিকে। এ বিষয়ে সংশ্লিষ্টরা আমাকে দারুণ সহযোগিতা করছেন।
** এখনো চূড়ান্ত হয়নি। বেশ কয়েকটি অনুষ্ঠানে পারফরম করার প্রস্তাব পেয়েছি। এগুলোতে কাজ করার বিষয়ে ভাবছি। তবে ঈদের অনুষ্ঠানে পারফরম করে আনন্দ পাই। কারণ এ সময় অনুষ্ঠানগুলোর প্রতি দর্শকের আগ্রহ থাকে বেশি।-যুগান্তর
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments