স্টাফ রিপোর্টার: রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৫ (পাঁচ) নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো- ১। গাজীপুর জেলার কালিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও কালিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এম রবিন হোসেন (৫৪) ২। চাঁদপুর জেলার কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য ইসাহাক সিকদার (৬৩) ৩। ছাত্রলীগের সক্রিয় কর্মী মোঃ ইসতিয়াক মিলন (২৩) ৪। শ্যামপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহিম আহমেদ রিপন (৪৮) ও ৫। জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্লাহ ওরফে রিমু (৫০) ।
ডিবি সূত্রে জানা যায়, বুধবার (২৯ অক্টোবর ২০২৫) ভোর আনুমানিক ০৪টায় ডিবি গুলশান বিভাগের একটি টিম ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এম রবিন হোসেনকে গ্রেফতার করে। মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ১০:৪৫ টায় ডিবি তেজগাঁও বিভাগের একটি টিম শান্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করে ইসাহাক সিকদারকে গ্রেফতার করে। অপরদিকে মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ০৫:৪৫ ঘটিকায় তেজগাঁও নাবিস্কো এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম মোঃ ইসতিয়াক মিলনকে গ্রেফতার করে।
অন্যদিকে ডিবি সাইবার বিভাগের একটি টিম রাত আনুমানিক ১০:৪৫ টায় গুলশান এলাকায় অভিযান পরিচালনা করে ইব্রাহিম আহমেদ রিপনকে গ্রেফতার করে। রাত আনুমানিক ১১:৪৫ টায় ডিবি সাইবার বিভাগের আরেকটি টিম নিকুঞ্জ ২ এলাকায় অভিযান পরিচালনা করে রায়হান রহমতুল্লাহ ওরফে রিমুকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
সব মন্তব্য
No Comments