শেরপুর প্রতিতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে স্বাক্ষর জাল করে জমি রেজিস্ট্রির অভিযোগে বড় ধরনের জালিয়াতির ঘটনা ঘটেছে। এতে গ্রহীতা খলিলুর রহমানকে কারাগারে পাঠানো হলেও মূল অভিযুক্ত দলিল লেখক ও কথিত সাংবাদিক ইউসুফ আলী সরকার এখনো দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি ঝিনাইগাতী সাব-রেজিস্ট্রার অফিসে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, একটি জালিয়াতি চক্র দলিল লেখকের সহযোগিতায় জমি দাতার নাম ও স্বাক্ষর জাল করে ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম মৌজার ১.০৭ একর জমি হাতিয়ে নেয়। প্রতারণার শিকার জমির প্রকৃত মালিক উম্মে হানী বেগম আদালতের শরণাপন্ন হয়েছেন। ভুক্তভোগী উম্মে হানী বেগম অভিযোগ করে জানান, তিনি কখনো জমি বিক্রি করেননি। তার স্বাক্ষর জাল করে ও ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে দলিল সম্পন্ন করা হয়েছে। খলিলুর রহমান তার স্ত্রীকে ভুয়া মালিক সাজিয়ে পুরো প্রক্রিয়া সম্পন্ন করেন। এ ঘটনায় আদালতের নির্দেশে গত ২৫ আগস্ট ২০২৫ খলিলুর রহমানকে জেল হাজতে পাঠানো হয়। স্থানীয়দের অভিযোগ, ঝিনাইগাতী সাব-রেজিস্ট্রার অফিসে দীর্ঘদিন ধরেই জালিয়াতির মাধ্যমে জমি রেজিস্ট্রির ঘটনা ঘটছে। এ ঘটনায় অভিযুক্ত দলিল লেখক ইউসুফ আলী সরকার স্বীকার করে বলেন, “বিষয়টি আমি ভুল করেছি। আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করব এবং জমির মালিক যাতে তার জমি ফেরত পান সে ব্যবস্থা চাইব।” এলাকাবাসী ইউসুফ আলী সরকারের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ এবং তার দলিল লেখক সনদ বাতিলের দাবি জানিয়েছে। ওই জাল দলিলে শনাক্তকারী হিসেবে স্বাক্ষর দিয়েছে নুরুজ্জামান সরকার ও আব্দুল হাই সিদ্দিক সরকার। এদেরও শাস্তির দাবি করেছেন এলাকাবাসী।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments