সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের শিতলকুর্শা গ্রাম থেকে শফিকুল ইসলাম মোল্লা শফি (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে জামালপুর সদর থানা পুলিশ।
বুধবার (২২ নভেম্বর) সকালে এই লাশ উদ্ধারের করা হয়। নিহত শফিকুল ইসলাম শফি মোল্লা গোদাশিমলা এলাকার মোল্লাবাড়ীর মৃত জয়নাল আবেদীন মোল্লার ছেলে।
পুলিশ জানায়, গত বুধবার সকালে স্থানীয়রা শফিকুল ইসলাম শফি মোল্লার লাশ একটি কাঠের বাগানে পড়ে থাকতে দেখলে জামালপুর সদর থানা পুলিশকে অবহিত করে পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত কবির বলেন, বুধবার সকালে সদর উপজেলার শীতলকুর্শা এলাকা থেকে শফিকুল ইসলাম মোল্লা শফির মরদেহ উদ্ধার করা হয়েছে।
লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। তিনি আরো জানান,এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কনিকা নামে এক মহিলাকে আটক করা হয়েছে।
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
সব মন্তব্য
No Comments