ডেস্ক রিপোর্ট:: আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা জেলার দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য নিরসন এবং সার্বিক অগ্রগতির দাবিতে সংসদ সদস্য প্রার্থীদের কাছে দাবি জানিয়েছে সাতক্ষীরা জেলা উন্নয়ন সমন্বয় ফোরাম।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফোরামের পক্ষ থেকে বলা হয়, সাতক্ষীরা একটি সম্ভাবনাময় ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জেলা হওয়া সত্ত্বেও গত প্রায় ১৭ বছর ধরে বড় কোনো জাতীয় উন্নয়ন প্রকল্পের আওতায় আসেনি। এর ফলে যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা, সুপেয় পানি, কৃষি ও কর্মসংস্থান খাতে চরম পিছিয়ে পড়েছে জেলাটি।
সুন্দরবনের প্রবেশদ্বার হিসেবে প্রতিবছর লক্ষ লক্ষ পর্যটক সাতক্ষীরায় আগমন করলেও পর্যাপ্ত অবকাঠামোর অভাবে জেলার পর্যটন সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। জেলায় রেল যোগাযোগ নেই, ক্রীড়া কমপ্লেক্স নেই, আধুনিক ফুড প্রসেসিং ব্যবস্থা নেই। উপকূলীয় এলাকায় টেকসই বাঁধের অভাব, নদীভাঙন ও জলাবদ্ধতার কারণে মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়েছে। একই সঙ্গে স্বাস্থ্যখাতে রয়েছে মারাত্মক জনবল সংকট।
এই প্রেক্ষাপটে সাতক্ষীরা জেলা উন্নয়ন সমন্বয় ফোরাম সংসদ সদস্য প্রার্থীদের কাছে জেলার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে ১৬ দফা দাবি উত্থাপন করেছে।
দাবিগুলোর মধ্যে রয়েছে: সাতক্ষীরায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, জাতীয় রেল নেটওয়ার্কে সংযুক্তকরণ, সুন্দরবন কেন্দ্রিক টেকসই ইকোট্যুরিজম, উপকূলীয় এলাকায় টেকসই বাঁধ নির্মাণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সার্ভেয়ার ইনস্টিটিউট প্রতিষ্ঠা, পূর্ণাঙ্গ আন্তর্জাতিক স্থলবন্দর বাস্তবায়ন, আধুনিক সেচব্যবস্থা ও কৃষিপণ্য সংরক্ষণাগার স্থাপন, নার্সিং ইনস্টিটিউট ও ক্যান্সার নির্ণয় কেন্দ্র চালু ও পাটকেলঘাটাকে উপজেলা উন্নীতকরণ, আধুনিক বাস টার্মিনাল নির্মাণ, নদীভাঙন ও জলাবদ্ধতা রোধে দীর্ঘমেয়াদি প্রকল্প, স্বাস্থ্য খাতে লোকবল নিয়োগ, আম-চিংড়ি-মৎস্য খাতে আধুনিক প্রসেসিং প্ল্যান্ট, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি এবং আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ।
ফোরামের নেতৃবৃন্দ বলেন, সাতক্ষীরার উন্নয়ন এখন আর দাবি নয়, এটি সময়ের প্রয়োজন। তারা প্রত্যাশা করেন, নির্বাচিত সংসদ সদস্যরা এসব দাবিকে তাদের অগ্রাধিকারমূলক কর্মসূচিতে অন্তর্ভুক্ত করবেন এবং উন্নয়ন বৈষম্য দূর করতে কার্যকর উদ্যোগ নেবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফোরামের নেতৃবৃন্দ বলেন, সাতক্ষীরার উন্নয়ন এখন আর দাবি নয়, এটি সময়ের প্রয়োজন। তারা প্রত্যাশা করেন, নির্বাচিত সংসদ সদস্যরা এসব দাবিকে তাদের অগ্রাধিকারমূলক কর্মসূচিতে অন্তর্ভুক্ত করবেন এবং উন্নয়ন বৈষম্য দূর করতে কার্যকর উদ্যোগ নেবেন। সাতক্ষীরার মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আগামী সংসদ সদস্যদের সুস্পষ্ট অঙ্গীকার ও দৃঢ় ভূমিকা জরুরি। একই সঙ্গে সংসদ সদস্যদের কাছে জনগণের প্রত্যাশা জোরালোভাবে উপস্থাপন করে এসব দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিদাতার হলেন, সাতক্ষীরা জেলা উন্নয়ন সমন্বয় ফোরামের প্রধান উপদেষ্টা আফসার আলী, সভাপতি ইকবাল মাসুদ, সাধারণ সম্পাদক মোস্তফা বকুলুজ্জামান এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান প্রমূখ।
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহীর চারঘাট উপজেলায় কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৭) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।বুধবার (৮ জুলাই) দুপুর আ ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস থামিয়ে ‘শ্রমিক কল্যাণ’ তহবিলের নামে রশিদ দিয়ে অর্থ আদায়ের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে চলা এ কার্যক্রম ...
রাহাদ সুমন | বরিশাল ব্যুরো: ফ্যাসিস্টের দোসর ও জুলাই আন্দোলনের বিরোধিতার অভিযোগ তুলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান শাহীনকে তার কার্যালয় থেকে বের করে দিয়ে কক্ষে তালা ঝুলিয়ে দিয় ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর ডায়বেটিক জেনারেল হাসপাতালে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, রোগী হয়রানি বন্ধ এবং চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে হাসপাতালে ...
সব মন্তব্য
No Comments