স্টাফ রিপোটার: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা-দোয়া মাহফিল ও খাবার বিতরন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরান থেকে তেলাওয়াত ও জাতির পিতাসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মহফিল পরিচালনা করেন যাত্রাবাড়ী আল-মদিনা মসজিদের মাওলানা জহির উদ্দিন।
২২ আগষ্ট মঙ্গলবার বিকালে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ৪৮ নং ওয়ার্ডের আওতাধীন ৫ নং ইউনিট আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভা-দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনর রশীদ।
৫ নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি মো: রওশন আলী‘র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: নাজিম উদ্দিন ভুট্টু‘র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন গেসু, সাবেক সাধারণ সম্পাদক ও কাউন্সিলর হাজী আবুল কালাম অনু। এছাড়াও বক্তব্যে রাখেন ৬৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী মোজাফ্ফর, ইসমাইল হোসেন, ৪৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সাঈদ মিলন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: মহসীন, আরমান হোসেন রাজু প্রমূখ।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত ...
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সব মন্তব্য
No Comments