বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ও মাস্টার্স শ্রেণির বিভিন্ন বর্ষ/সেমিস্টারে ভর্তি এবং পরীক্ষার ফরম ফিল-আপ অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা যাবে। আগামী ২১ জুন তারিখ থেকে অনলাইনে এসব কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।
সভায়, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ,বিভিন্ন অনুষদের ডিন, সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা ভর্তি ও পরীক্ষার ফি ব্যতীত হল এবং বিভাগ/ইনস্টিটিউটের যাবতীয় পাওনাদি পরীক্ষার পর পরিশোধ করতে পারবেন।
করোনা পরিস্থিতি বিবেচনা করে এবার ভর্তির বিলম্ব ফি মওকুফ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষার্থীরা xivhttps://student.eis.du.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি ও পরীক্ষার ফরম ফিল-আপ কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিজিটাল প্রযুক্তিতে আরেক ধাপ এগিয়ে গেল। ডিজিটালাইজেশনের অগ্রযাত্রায় এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন মাইলফলক।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
স্টাফ রিপোর্টার: একাডেমিক শৃঙ্খলা ও পরীক্ষা কেন্দ্রিক নিবিড় পর্যবেক্ষণ, সহ-শিক্ষা ও ক্রীড়া কার্যক্রমে সমান গুরুত্ব, শিক্ষক-অভিভাবক সমন্বয় সাধন, চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবেলা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীল ...
সব মন্তব্য
No Comments