ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য অধ্যাপক ড. আ ম স আরেফিন সিদ্দিক লাইফ সাপোর্টে রয়েছে। বৃহস্পতিবার (০৬ মার্চ) দুপুরে মাথা ঘুরে পড়ে গিয়ে আঘাত পান। পরে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরো সায়েন্স ইউনিটের আইসিউতে ভর্তি করা হয়।
আরেফিন সিদ্দিকের ছোট ভাই এই তথ্য নিশ্চিত করে বলেন দুপুরে বুথ থেকে টাকা তুলে ঢাকা ক্লাবে যান। সেখানে দাঁড়িয়ে কথা বলার মধ্যেই পড়ে যান। এঘটনা আনুমানিক ২ টা ৪০ মিনিটের দিকে। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।
আরেফিন সিদ্দিক ২০০৯ সালের ১৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য হিসাবে নিয়োগ পান। তিনি একই বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।
২০২০ সালে তাঁকে বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালনা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। এরপর সর্বশেষ জাতীয় জাদুঘর পরিচালনা পরিষদের চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করেন।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বঙ্গভবনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ঈদের দিন বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে এই শুভেচ্ছা বিনিময় অ ...
স্টাফ রিপোর্টার: যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় রাজধানীসহ সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়েছে। চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ বাংলাদেশে ঈদুল আযহা ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আযহার নামাজ আদায়ের পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক ...
স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে কলাবাগান সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন থেকে মাতুয়াইল ল্যান্ডফিলে বর্জ্য স্থানান্তরের মাধ্যমে। ব ...
সব মন্তব্য
No Comments