মুহাম্মদ সাইফুল্লাহ: প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন বাংলাদেশকে পুরনো বন্দোবস্তে নেবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
তিনি আরো বলেন, ‘বিগত স্বৈরাচারের আমলে মানুষ যখন কথা বলতে পারত না, প্রতিবাদ করতে পারত না, তখন হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি আমরা। এখন যদি কেউ মনে করো আমাদের দমাবে, তাহলে তাদের ভাবনা ভুল। নিশ্চয়ই জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি।এই বাংলাদেশে দখলদারি চলবে না, চাঁদাবাজি চলবে না।’সোমবার (১৬ জুন) সন্ধ্যা ৭ টায় রাজধানীর শাহজাদপুরে কনফিডেন্স শপিংমলের সামনে এক মশাল মিছিল শেষে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি,পটুয়াখালী জেলার গলাচিপা ও দশমিনা উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণঅধিকার পরিষদের অফিস ভাঙচুর ও সংগঠনটির সভাপতি নুরুল হক নুর কে হত্যার উদ্দেশ্যে অবরুদ্ধ করার প্রতিবাদে মশাল মিছিলের আয়োজন করে গণঅধিকার পরিষদ ভাটারা থানা। মিছিলটি শাহজাদপুরে কনফিডেন্স শপিংমলে সামনে থেকে শুরু করে সুবাস্তু টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় আবু হানিফ বলেন, ‘নতুন বাংলাদেশে কোনো পেশীশক্তির রাজনীতি চলবে না। এখন রাজনীতি হবে যোগ্যতা এবং মেধার। এখন রাজনীতিতে নেতৃত্বে দিবে ভালো মানুষেরা। চাঁদাবাজ, দখলদার, দুর্নীতিবাজদের এই রাজনীতিতে ঠাঁই হবে না। কেউ যদি পেশীশক্তির রাজনীতি করতে চায়, তাহলে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে বলে তিনি জনান।তিনি বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছরে শুধু ক্ষমতার পরিবর্তন হয়েছে, রাজনীতির গুণগত পরিবর্তন হয়নি। এখন সবকিছু সংস্কার করে দেশের রাজনীতির গুণগত পরিবর্তন করতে হবে। দেশকে সংস্কার করতে হবে।প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন দেশকে পুরোনো বন্দোবস্তের দিকে নেবে। মনে রাখতে হবে শুধু একটা নির্বাচনের জন্যই কিন্তু গণঅভ্যুত্থান হয় নাই। আমাদের রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য এই গণঅভ্যুত্থান। আমরা এই সুযোগকে কাজে লাগাতে না পারলে দেশ অনেক পিছিয়ে যাবে। বিএনপির সাথে আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম সেই হিসেবে তারা আমাদের মিত্র। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে অবরুদ্ধ করে রাখা এবং দশমিনা গলাচিপা উপজেলায় গণঅধিকার পরিষদের অফিস ভাঙচুরের ঘটনায় বিএনপি যদি ব্যবস্থা না নেয় তাহলে বুঝতে হবে বিএনপির শীর্ষ পর্যায় থেকে এটির ইন্ধন রয়েছে। বিএনপির এমন আচরণে জনগণ বিএনপি সম্পর্কে নতুন করে ভাবতে শুরু করবে।’
এ সময় দলের সহ-সভাপতি আরিফুর রহমান বলেন, ‘পটুয়াখালীর ডিসি দলীয় পারপাস সার্ভ করেন।তাই তাকে সেখান থেকে সরানোর দাবি জানাচ্ছি। নুরুল হক নুরকে অবরুদ্ধ ও অফিস ভাঙচুরের ঘটনায় বিএনপি নেতা হাসান মামুনকে বহিষ্কার দাবি জানান তিনি।’
গণঅধিকার পরিষদ ভাটারা থানার সভাপতি রাসেল আহমেদের সভাপতিত্বে, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক, রফিকুল ইসলাম রতন, বাড্ডা থানার সাধারণ বিল্লাল খান, সাংগঠনিক সম্পাদক জাহিদ, রামপুরা সাধারণ সম্পাদক বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর অপূর্ব প্রমুখ।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments