স্টাফ রিপোর্টার: ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের সাথে নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য ও অর্থবহ করার বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে লিখিত বক্তব্য উপস্থাপন করা হয়।
জামায়াতের প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট মুহাম্মাদ জসীম উদ্দিন সরকার এবং ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট ইউসুফ আলী, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট কামাল উদ্দিন। প্রধান নির্বাচন কমিশনারের সাথে ৪ জন্য নির্বাচন কমিশনার বৈঠকে উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে কাক্সিক্ষত সংস্কার সম্পন্ন করে যৌক্তিক সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করার ব্যাপারে জামায়াতের প্রতিনিধি দল তাগিদ দেন। তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি করা প্রয়োজন; যাতে মানুষ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। প্রতিনিধি দল আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য যতটুকু সংস্কার করা প্রয়োজন, তা দ্রুত সম্পন্ন করতে হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার প্রয়োজনে সংস্কার করতে যতটুকু সময় প্রয়োজন, জামায়াতে ইসলামী সেটুকু সময় দিতে প্রস্তুত। এজন্য জামায়াতে ইসলামী কোনো দিন-ক্ষণ ও সময় বেঁধে দেয়নি। তবে এ সময়টি দীর্ঘ হওয়া উচিত নয়।
মতবিনিময় অনুষ্ঠানটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। জামায়াত নেতৃবৃন্দ এবং কমিশনের কর্মকর্তাগণ উভয়ের বক্তব্য ধৈর্য ও মনোযোগ দিয়ে শুনেন। উভয় পক্ষই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে একমত হন।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments