স্টাফ রিপোটার: “প্রাণ-প্রকৃতি ও পরিবেশ বিনষ্টকারী লামা রাবার ইন্ডাস্ট্রিজের ইজারা বাতিল কর” শ্লোগানে লামা রাবার ইন্ডাস্ট্রিজের দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ভূমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা মথি ত্রিপুরাকে বেআইনি আটকের প্রতিবাদে এবং ম্রো ও ত্রিপুরাদের নামে মোয়াজ্জেম হোসেন, জহিরুল ইসলাম ও কামাল উদ্দীন কর্তৃক দায়েরকৃত সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকায় হাইকোর্টে সম্মুখে প্রতীকী অনশন ও প্রধান বিচারপতির বরাবরে স্মারকলিপি প্রদান করেছে লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটি।
আজ মঙ্গলবার (৭ মার্চ ২০২৩) সকাল ১১ থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী এই প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়। এ সময় রুংধজন ত্রিপুরার নেতৃত্বে দুই জনের একটি টিম প্রধান বিচারপতির বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন। প্রধান বিচারপতির পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন প্রধান বিচারপতি একান্ত সচিব (রেজিস্টার বিভাগ) গোলাম রাব্বানী।
প্রতীকী অনশন চলাকালে বক্তব্য রাখেন লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক রুংধজন ত্রিপুরার, সদস্য সচিব লাংকম ম্রো, সদস্য যোহন ম্রো।
এতে সংহতি জানিয়ে আরও বক্তব্য রাখেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক ডা. হারুনুর রশিদ, শ্রমিক ফেডারেশনের দপ্তর সম্পাদক বিধান দাস, গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা, গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি সাইদুল হক নিশান, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সহ-সভাপতি অংকন চাকমা, সাংগঠনিক সম্পাদক অমল ত্রিপুরা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক প্রগতি বর্মণ তমা।
প্রতীকী অনশন কর্মসূচিতে লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটি’র অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন ভূমিহীন গণপরিষদের আহ্বায়ক কামরুজ্জামান ফিরোজ, হিল উইমেন্স ফেডারেশনের সদস্য রূপসী চাকমা প্রমূখ।
বক্তারা ম্রো-ত্রিপুরাদের বিরুদ্ধে লামা রাবার ইন্ডাস্ট্রিজের অব্যাহত ষড়যন্ত্র-উৎপীড়ন বন্ধ করা, পাড়াবাসীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে মথি ত্রিপুরাকে নিঃশর্ত মুক্তি, ম্রো-ত্রিপুরাদের ৪০০ একর ভূমি বেদখল প্রচেষ্টা বন্ধ করা ও লামা রাবার ইন্ডাস্ট্রিজের অবৈধ জমির লিজ বাতিলের দাবি জানান।
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বি ...
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
স্টাফ রিপোর্টার: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলার রায় ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের ওই কর পরি ...
সব মন্তব্য
No Comments