নির্বাচন কমিশন
স্টাফ রিপোর্টার : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে যারা ভোটাধিকার প্রয়োগ করবেন, তাদের ব্যালট নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে পৌঁছাতে হবে। ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছাতে ব্যর্থ হলে সেই ব্যালট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (২৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ যেসব ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন, তাদের ব্যালট যথাসময়ে পাঠানো অত্যন্ত জরুরি। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত কোনো ব্যালট গ্রহণযোগ্য হবে না।
নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে এই সময়সীমা কঠোরভাবে অনুসরণ করা হবে বলে জানায় কমিশন। একই সঙ্গে পোস্টাল ব্যালট ব্যবহারকারী ভোটারদের আগেভাগে ব্যালট পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করেছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বে নিয়োজিত অনেক ভোটার নিজ নিজ ভোটকেন্দ্রে উপস্থিত হতে না পারায় পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে থাকেন।
ডেস্ক রিপোর্ট: ব্রিকস সম্মেলন ঘিরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের উচ্চপর্যায় থেকে বরাবরই বলা হয়েছে, উপযুক্ত পরিবেশ নিশ্চিত ...
ডেস্ক রিপোর্ট: যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।জন্মাষ্টমী উপলক্ষে আজ শুক্রবার ৪ স ...
ডেস্ক রিপোর্ট: ভারতীয় ভিসা প্রত্যাশীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর হাইকমিশনের এক সতর্কবার্তায় বলা হয়েছে, দালালরা বিভিন্ন প্রলোভন দেখিয় ...
ডেস্ক রিপোর্ট: আজ শুক্রবার সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করবেন।হিন্দু ...
সব মন্তব্য
No Comments