মোংলা থেকে মোঃ নূর আলমঃ কোন চাঁদাবাজি, মাদক চোরাকারবারি এবং দুর্নীতি মোংলাকে নিয়ে হবেনা এটাই আমরা প্রত্যাশা করি। প্রশাসনে যারা আছেন এটা তাদের নৈতিক দায়িত্ব এসব দমনের। এই সমাজে কিছু সংখ্যক উচ্ছৃংখল, মাদক, চোরাকারবারি আছে যারা সন্ত্রাস এবং চাঁদাবাজির মাধ্যমে মানুষের অসুবিধা সৃষ্টি করে। এসব আমরা কঠোর হস্তে দমন করেছি। যতদিন পর্যন্ত নেতৃত্বে থাকবো ততদিন পর্যন্ত অন্যায়-অত্যাচার-জুলুম-চাঁদাবাজি পছন্দ করবো না। আমরা চাই মানুষ শান্তিপূর্ণ ভাবে বসবাস করবে। ১৩ মার্চ সোমবার সকালে মোংলা হেলিপ্যাড মাঠে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মোংলা ক্রীড়া পরিষদ আয়োজিত ৮দলীয় টি-২০ ক্রিকেট টূর্ণামেন্ট’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক একথা বলেন।
সোমবার সকাল ১১টায় ক্রিকেট টূর্ণামেন্ট’র উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা ক্রীড়া পরিষদের আহ্বায়ক পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা নির্বাহি অফিসার দীপংকর দাশ, থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বিশ^াস, সাবেক পৌর মেয়র শেখ আব্দুস সালাম, উপজেলা আ্ওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ নূর আলম শেখ, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ই¯্রাফিল হোসেন, আওয়ামীলীগ নেতা বেল্লাল হোসেন, মোংলা ক্রীড়া পরিষদের সদস্য সচিব এম আর রানা, পৌর যুবলীগের সভাপতি শেখ আল মামুন প্রমূখ। প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক আরো বলেন খেলাধূলা সঠিক পথের সন্ধান দেয়। যুব সমাজকে সঠিক পথ দেখাতে খেলাধূলার সাথে সম্পৃক্ত করতে হবে। বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করতে হবে। বাংলাদেশে এখন ক্রিকেট খেলা খুবই জনপ্রিয়। আমাদের দেশের ছেলেরা বিশ^ চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে তা সারা পৃথিবীর মানুষ দেখেছে। উল্লেখ্য ১৩ মার্চ সোমবার শেখ আব্দুল হাই স্মৃতি টি-২০ ক্রিকেট টূর্ণামেন্ট’র উদ্বোধনী খেলায় টেন টাইগার ওয়ান লায়ন ক্লাব ১০৭ রানের টার্গেটে ৪ উইকেট’র ব্যবধানে শেখ আব্দুল হাই স্মৃতি সংঘকে পরাজিত করে। ক্রিকেট খেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে খুলনা সিটি কর্পোরেশন’র মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক মাঝিমাল্লা ইউনিয়নের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments