মাহবুবুল আলম, সিরাজগঞ্জ: আর কয়েক দিন পরেই মুসলিমদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এর ঠিক আগেই যমুনা নদীতে পানি বৃদ্ধির সাথে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। আর এতে ঈদের আনন্দ যেন পরিণত হচ্ছে বিষাদে।
শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়ন হাটপাঁচিল , জালালপুর ইউনিয়নের আরকান্দিসহ এনায়েতপুরের বিভিন্ন পয়েন্টে নতুন করে ভাঙন শুরু হওয়ায় আতঙ্কে দিন পার করেছে যমুনা ভাঙন এলাকার মানুষ।
তীব্র এই নদী ভাঙনে গত কয়েকদিনে প্রায় ২০-২৫ ঘর-বাড়ী ফসলি জমি ও গাছপালাসহ বিভিন্ন প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়েছে। ঈদ উদযাপন তো দূরের কথা তাদের এখন শেষ সম্বল ঘর সরানোর চিন্তায় দিন কাটছে। এদিকে পর্যাপ্ত পরিমাণে কাঠ মিস্ত্রি না পাওয়ায় বসবাস করা অনেক ঘর নদীগর্ভে বিলীন হয়েছে। এ ছাড়াও এনায়েতপুরের যে অঞ্চলে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য অর্থবরাদ্দ হয়ে সে সকল অঞ্চলেও কাজের ধীর গতির কথা জানান এলাকাবাসী।
এ ব্যাপারে কৈজুরী ইউনিয়নে হাটপাচিঁল গ্রামের ইয়াসিন সরকার চতুর বলেন, গত কয়েক দিনের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীতে প্রচুর পরিমাণে পানি বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে নদী ভাঙন খুব ভয়ংকর আকার ধারণ করেছে। এতে আমরা খুব আতঙ্কে আছি। আমাদের কোনো ঈদ আনন্দ নেই । আল্লাহ্-র কাছে একটাই চাওয়া আমাদের শেষ ভিটেমাটি যেন রক্ষা করে। এ ছাড়াও বলেন সরকার যেন দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে আমাদের একটু খেয়ে পড়ে বেঁচে থাকার সুযোগ করে দেয়।
এ ব্যাপারে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, ভাঙন রোধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। তবে স্থায়ী বাঁধ নির্মাণে আরো সময় লাগবে।
এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দের মাধ্যমে তালিকা করে তাদের সহায়তা ও পুর্নবাসনের ব্যবস্থা করার হবে ।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
সব মন্তব্য
No Comments