স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে গুম, খুন ও আন্দোলনে শহীদ হওয়া বিএনপি নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় তাঁর রাজনৈতিক কার্যালয়ে এসব পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তা ও ঈদ উপহার সামগ্রী তুলে দেন তিনি।
অনুষ্ঠানে গুম, খুন ও শহীদ হওয়া নেতাকর্মীদের স্বজনদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন আমিনুল হক। তাদের বর্তমান অবস্থা, পারিবারিক সংকট ও নানা সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি। এ সময় তিনি বলেন, আন্দোলন-সংগ্রামে আত্মত্যাগকারী নেতাকর্মীদের পরিবার কখনো একা নয়; বিএনপি সবসময় তাদের পাশে থাকবে।
তিনি আরও বলেন, “যারা গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের আন্দোলনে জীবন দিয়েছেন কিংবা গুম-নির্যাতনের শিকার হয়েছেন, তাদের পরিবারের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব রয়েছে। ঈদের আনন্দ যেন তাদের ঘরেও পৌঁছায়, সেই মানবিক দায়িত্ববোধ থেকেই আমাদের এই সামান্য উদ্যোগ।”
এসময় স্বজন হারানো পরিবারগুলোর সদস্যরাও সহমর্মিতা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments