ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে বলেছেন, ট্রানজিট প্যাসেঞ্জার হিসাবে চট্রগ্রাম বিমান বন্দরে অবতরণকারী পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভূট্টোকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একজন পূর্ণ মন্ত্রীর প্রটোকল প্রদান অনাকাঙ্ক্ষিত। তারা বলেন, পাকিস্তান এখন পর্যন্ত ১৯৭১ সালে বাঙালি জাতির উপর সংঘটিত ইতিহাসের বর্বরতম গনহত্যা-যুদ্ধাপরাধের জন্য বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চায় নাই। বরং পাকিস্তান বাংলাদেশের আদালতে যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধীতা করেই চলেছে। সেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সরকারের প্রটোকল প্রদান কোন যুক্তিতেই গ্রহণযোগ্য ও কাম্য নয়। তারা বলেন, যতক্ষণ পর্যন্ত পাকিস্তান ১৯৭১ সালে বাঙালি জাতির উপর পরিচালিত ইতিহাসের বর্বরতম গণহত্যা-যুদ্ধাপরাধের জন্য আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত পাকিস্তান বাংলাদেশের কাছে কূটনীতিক সৌজন্য আশা করতে পারে না। তারা এব্যাপারে বাংলাদেশ সরকারকে শক্ত অবস্থান গ্রহণের আহবান জানান।
বিশেষ প্রতিনিধি, নরসিংদী: বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্র ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
সব মন্তব্য
No Comments