ডেস্ক রিপোর্ট: দেশের খ্রিস্টান সম্প্রদায়ের উপাসনালয় ও মিশনারিগুলোতে হামলার হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এর নিন্দা এবং সাম্প্রদায়িক-সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ১৮ ডিসেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।
প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, “আমরা জানতে পেরেছি, সম্প্রতি বেনামে ও তারিখবিহীন পত্রের মাধ্যমে দেশের খ্রিস্টান সম্প্রদায়ের উপাসনালয় ও মিশনারিগুলোতে তৌহিদী ইসলামপ্রিয় জনতার নামজুড়ে হামলার হুমকি দেওয়া হয়েছে। আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ ধরনের ঘৃণ্য ও নিন্দনীয় অপতৎপরতার নিন্দা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক-সম্প্রীতির দেশ। হাজার বছরের ইতিহাস স্বাক্ষী, এ দেশে মুসলিমসহ সকল ধর্মের মানুষ ধর্মীয় অধিকারসহ সকল নাগরিক অধিকার ভোগ করে আসছে। প্রতিটি নাগরিক নিজ নিজ ধর্ম বিনা বাধায় শান্তিপূর্ণভাবে পালনের পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। প্রিয় জন্মভূমি বাংলাদেশে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই।”
তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ন্যায়ভিত্তিক ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী ইসলামী রাজনৈতিক দল। আমরা ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সকল মানুষের ধর্মীয় অধিকারসহ সকল মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশ জামায়াতে ইসলামী খ্রিস্টান সম্প্রদায়সহ উপজাতি ও সকল ধর্মের মানুষের প্রতি এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে যে, দেশের সকল নাগরিকের ধর্মীয় অধিকারসহ তাদের জানমাল, ইজ্জত-আব্রু ও নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে আমরা সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখব ইনশাআল্লাহ।”
তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে বলেন, “দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দেশবাসী সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় যুব জোট কেন্দ্রীয় কমিটি এই সভার আ ...
সব মন্তব্য
No Comments