নেত্রকোনা প্রতিনিধি: সরকার স্বীকৃত ঔষধ ব্যবসায়ীদের একমাত্র জাতীয় সংগঠন বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস)-এর মদন উপজেলা উপ-শাখার নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর ২০২৫) বিসিডিএস নেত্রকোনা জেলা শাখার সভাপতি আব্দুর রউফ এবং সিনিয়র সহ-সভাপতি মো. কাইয়ুম খান (উত্থান) স্বাক্ষরিত সংগঠনের প্যাডে ১৭ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রোকনুজ্জামান খান এবং সিনিয়র সহ-সভাপতি মনোনীত হয়েছেন আব্দুল লতিফ মুতাহার। সহ-সভাপতি হয়েছেন আবু সায়েম ও সাব্বির আহমেদ।
কমিটির অন্য সদস্যরা হলেন—
মো. জহিরুল ইসলাম চৌধুরী, সাধন চন্দ্র রায়, মো. লুৎফর রহমান, টুটুল পাল, সম্পদ কুমার রায়, নুরুল হুদা নুরু, ইয়াহিয়া মির্জা চৌধুরী, মো. আল আমিন, কৃষ্ণ সরকার, রনি পাল, রঞ্জন চক্রবর্তী, মো. সারোয়ার জাহান ও মাহবুবুল আলম টিটু।
নবনির্বাচিত সভাপতি মো. রোকনুজ্জামান খান বলেন, “ঔষধ ব্যবসায়ী ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় আমরা সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করব। একটি সুন্দর ও সক্রিয় কমিটি উপহার দেওয়ার জন্য জেলা কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার অঙ্গীকার করছি।”
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
সব মন্তব্য
No Comments