স্টাফ রিপোটার: বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আজ যখন দেখি স্বাধীনতার ৫১ বছর পরও সত্য কথা বললে গ্রেপ্তার হতে হয়। যখন দেখি ভোটের অধিকারে রাজপথে নামলে গুলি করা হয়, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করলে লাশ হতে হয়, তখন ভাবি আমার বাবা কি এই বাংলাদেশ দেখার জন্য মুক্তিযুদ্ধ করেছিলো?
সোমবার (২৭ মার্চ) দুপুরে রাজধানীর ইন্জিনিয়ার্স ইনিস্টিউট মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ইশরাক বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের সাথে প্রতারণা করেছে। যে গণতন্ত্র ও বাকস্বাধীনতার জন্য দেশের ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে, দুই লক্ষ মা-বোন তাদের সম্ভ্রম হারিয়েছে, সে গণতন্ত্রকে এরা পদদলিত করেছে। ভোটাধিকার হরণ করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে।
তিনি বলেন, শহীদের রক্ত কখনও বৃথা যায় না। রক্তের বিনিময়ে যেমন এদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, প্রয়োজনে আরো রক্তের বিনিময়ে এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করবো। তবুও এদেশে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাৎ-এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক খানের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মেজর অব. হাফিজ উদ্দিন আহমদ, ব্যারিস্টার শাহাজাহান ওমর, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়, ছাত্রদলের সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
স্টাফ রিপোর্টার: শোষন ও লুটপাট করে যারা পালিয়ে যায় দেশের সেসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপ ...
সব মন্তব্য
No Comments