ডেস্ক রিপোর্ট: রাজধানীর সিদ্ধেশ্বরীর ঘটনা।শাড়ি পড়া রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল এক নারী। এই নারী হাতে ভ্যানিটি ব্যাগ, কাছেই বঢ় এটি ট্রলি ছিল্ হঠাৎ সাদা রঙের একটি প্রাইভেট কার নারী সামনে আসেন। কিছু বুঝে ওঠার আগেই নারীর হাতের ব্যাগ ধরে টান মারেন। ওই নারী পড়ে গেলে ব্যাগের সঙ্গে অনেকটা পথ টেনেহিঁচড়ে নিয়ে যায় ছিনতাইকারী মর্মান্তিক এউ ভিডিও ( ২৭ এপ্রিল ) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, গাড়ির গতি কমিয়ে চলন্ত প্রাইভেটকারের সামনের গ্লাস খুলে একজন ঝুঁকে বেরিয়ে ছোঁ মেরে টান দেয় নারীর ব্যাগটি। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান তিনি এবং তাকে টেনেহিঁচড়ে নিয়ে যায় ছিনতাইকারী।
এতে আরও দেখা যায়, সামনে আসার এক-দুই সেকেন্ডের মধ্যে ভেতর থেকে একজন ভ্যানিটি ব্যাগটি টান দেয়। ওই নারীকে গাড়ির সঙ্গে টেনে নিতে দেখা যায়। এসময় ট্রলি ব্যাগটি ঘটনাস্থলে থেকে যায়। পরে আশেপাশে থাকা তিন ব্যক্তিকে দৌড়ে ঘটনাস্থলে আসতে দেখা যায়। এর মধ্যে একজন ট্রলি ব্যাগটির সামনে দাঁড়ান। বাকি দুইজন ওই নারীর দিকে এগিয়ে যান্ ৫০ সেকেন্ডের মাথায় ওই নারী আবার ঘটনাস্থলে এসে দাঁড়িয়ে উপস্থিত চার ব্যক্তির সঙ্গে কথা বলতের দেখা যায়। এ সময় ভুক্তভোগী নারী অন্যদেরকে হাতের কনুইয়ে আঘাতের চিহৃ দেখাচ্ছিলেন।
জানাগেছে, শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর সিদ্ধেশ্বরীর গ্রিনল্রান্ড টাওয়ারের সামনে ঘটনাটি ঘটে। এ গটনায় ওই নারী প্রাণে বেঁচে ফিরলেও গুরুত্বর আঘাত পেয়েছেন। আর ছিনতাইকারীরা পালিয়ে গেছেন।
এ বিষয় ডিএমপির রমনার উপকমিশনার (ডিসি) মাসুদ াালম বলেন, আমরা ভিকটিমকে পাইনি। ঘটনার ভুক্তভোগী পুলিশের সঙ্গে যোগাযোগ করেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিদ্ধেশ্বরীর এলাকার ওই ছিনতাইয়ের ঘটনা একটি ভিডিও ফুটেজ নজরে এসেছে।
তিনি বলেন, শনিবার ভোর পৌনে ৬টায় ঘটে যাওয়া ওই ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। ভিটটিমকে না পেলেও ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করছে। গাড়িটি গন্তব্য ও আসার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় যে বা যারাই জড়িত তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে নিরাপত্তা বাহিনীগুলোর ওপর তদারকির জন্য একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গঠনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক।সোমবার (৭ সেপ্টেম্ ...
স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।সোমবার (৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের স ...
ডেস্ক রিপোর্ট: ২০২৭ সালের সরকারি মাধ্যমের হজযাত্রীদের জন্য হজ গাইড নিয়োগের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।রোববার (৭ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে দুই দেশের রেল কর্তৃপক্ষের মধ্যে বার্ষিক বৈঠকে আলোচনা হবে। আগামীকাল মঙ্গলব ...
সব মন্তব্য
No Comments