বেলাল হোসেন ঠাকুরগাঁও: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই ঠাকুরগাঁও-১ আসন নিয়ে সামাজিক মাধ্যমে মনগড়া পোস্ট ও কথিত জনমত জরিপ ছড়ানো হচ্ছে, এতে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ ভোটাররা।
গত কয়েক দিন ধরে ফেসবুকে আলোচনায় এসেছে ফখরুলের বড় মেয়ে বিজ্ঞানী ড. শামারুহ মির্জা (সামা) এবং তার ছোট ভাই জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনের নাম। কে হবেন ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির পরবর্তী প্রার্থী, তা নিয়ে চলছে নানা জল্পনা।
তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন মির্জা ফয়সল আমিন নিজেই। বুধবার (১৯ আগস্ট) রাতে সাংবাদিকদের তিনি বলেন, "আসনটি এখনো শূন্যই হয়নি। এখনো মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি আছেন। ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন হবে, শপথ ও গেজেট হওয়ার পর আসনটি শূন্য হবে। এর আগে প্রার্থী বাছাই নিয়ে আলোচনার সময়ই আসেনি।"
তিনি বলেন, ড. শামারুহ মির্জা একজন স্বনামধন্য প্রবাসী বিজ্ঞানী, রাজনীতি করেন না। বাবার নির্বাচনের সময় দেশে এসে প্রচারণায় অংশ নেওয়ায় মানুষ তাকে চাইতেই পারে। একইভাবে জেলা বিএনপির সভাপতি হিসেবে তাকেও মানুষ চাইতে পারে। কিন্তু পরিবারে এ নিয়ে কোনো আলোচনা হয়নি। সামাজিক মাধ্যমে যেভাবে প্রচার হচ্ছে, তা অযথা।
ফয়সল আমিন বলেন, "আমাদের পরিবারে এ নিয়ে কোনো সমস্যা নেই। সাধারণ ভোটাররা বিব্রত হচ্ছে। এসব গুঞ্জনে কান না দেওয়াই ভালো। ঠাকুরগাঁও-১ আসনে কে প্রার্থী হবেন, সেই সিদ্ধান্ত ফেসবুক জরিপে হবে না। সিদ্ধান্ত নেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দলের নীতিনির্ধারকরা।"
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, এ মুহূর্তে ড. শামারুহ মির্জা নির্বাচনে আসছেন না। তিনি অস্ট্রেলিয়া প্রবাসী এবং জেলা বিএনপির কোনো পদে নেই। রাজনীতিতে আসতে তার আরও সময় লাগবে। অন্যদিকে মির্জা ফয়সল আমিন পরীক্ষিত রাজনীতিবিদ, দল তাকে ভালোভাবে চেনে। আসন শূন্য হলে শেষ পর্যন্ত দল তাকেই মনোনয়ন দেবে বলে আশা করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে শ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী প্রদান করেছেন। আগামীকাল ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তিনি এই বাণী দেন ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সোমবার, ১ সেপ্টেম্বর। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ার ...
সব মন্তব্য
No Comments