ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো আজ ৩ আগস্ট দেয়া এক বিবৃতিতে তাইওয়ানে মার্কিন যুদ্ধ বিমান করে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পীকার ন্যান্সী পেলোসির আগমনকে চরম উস্কানীমূলক ও একইসঙ্গে প্রতারণামূলক বেপরোয়া আচরণ বলে আখ্যায়িত করেছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে সমস্ত পৃথিবী যখন এক অশান্ত সময় অতিক্রম করছে, তখন পেলোসির তাইপে সফর ঐ অশান্তিকে আরও বিস্তৃত করবে। বস্তুতঃ ন্যাটো সম্প্রসারণের নামে নব্য নাজী জেলেনেস্কীকে দিয়ে ইউরোপে তারা যে যুদ্ধের সূচনা করেছে, তাই এখন তাইওয়ানকে অজুহাত করে এশিয়া প্যাসিফিক অঞ্চলে ছড়িয়ে দিতে চায়।
ন্যান্সী পেলোসির এই আচরণ প্রতারণামূলক এই কারণে যে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বীকৃত এক চীন নীতির বিরোধী। তাইওয়ানে গণতন্ত্রের বিস্তৃতির নামে পেলোসি ও যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিল তা গণতন্ত্রের বিরুদ্ধাচারণই কেবল নয়, শান্তি, প্রগতি ও সমৃদ্ধ বিশ^ গড়ে তোলার বিরোধী। ওয়ার্কার্স পার্টি আশা করে চীন তার স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে মার্কিনীদের উস্কানীমূলক আচরণের ফাঁদে পা দেবে না এবং এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা ও বিশ^শান্তি স্থিতিশীলতার জন্য যে নীতি অনুসরণ করছে ও তার পিছনে বিশে^র সকল শান্তিকামী দেশ ও জনগণকে সমবেত করে মার্কিনী এই ঘৃণ্য প্রয়াসকে পরাজিত করবে।
ওয়ার্কার্স পার্টি বলতে চায়, বাংলাদেশ এক চীন নীতিতে দৃঢ়ভাবে অটল এবং তাইওয়ানকে কেন্দ্র করে মার্কিনী পদক্ষেপকে ঘৃণা ভরে নিন্দা করে ও প্রত্যাখান করে।
বিশেষ প্রতিনিধি, নরসিংদী: বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্র ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
সব মন্তব্য
No Comments