পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীতে এক মাদক কারবারির বিরুদ্ধে র্যাবের ভাবমূর্তি নষ্টের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নগরীতে সংবাদ সম্মেলনে র্যাবের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছেন তিনি। তবে র্যাবের দাবি, ওই ব্যক্তি চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মামলা চলমান এবং অবৈধ মাদক ব্যবসা করে তিনি বিপুল অর্থের মালিক হয়েছেন।
অভিযুক্ত ব্যক্তির নাম মো. সাজাহান। তিনি নগরীর বুধপাড়া চার রাস্তার মোড় এলাকায় বসবাস করেন। তার পৈতৃক বাসা চাঁপাইনবাবগঞ্জের মসজিদপাড়া এলাকায়। সংবাদ সম্মেলনে তার স্ত্রী লামিয়া আক্তার লিখিত বক্তব্য পাঠ করেন। তার বিরুদ্ধেও মামলা রয়েছে।
তারা র্যাবের এক এসআইয়ের বিরুদ্ধে নির্যাতন, মিথ্যা মামলার হুমকি ও পরিবারকে হয়রানির অভিযোগ করেন। লামিয়া ও সাজাহানের দাবি, গত ৮ আগস্ট রাতে অভিযানে গিয়ে সাজাহানকে নির্যাতন করা হয়। এ ঘটনার বিচারেরও দাবি জানান তারা।
তবে র্যাব বলছে ভিন্ন কথা। দুপুরে র্যাবের কর্মকর্তারা জানিয়েছেন, সাহাজানের বিরুদ্ধে আগে থেকেই মামলা রয়েছে। তিনি নগরীর শীর্ষস্থানীয় একজন মাদক কারবারি। মাদক ব্যবসা করে বিপুল সম্পদ গড়েছেন তিনি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র্যাব অভিযান চালায়।
র্যাব আরও জানিয়েছে, মাদক ছাড়াও অস্ত্র কারবারের সাথে জড়িত সাহাজান। চক্রের দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদে তারা সাহাজাহানের কথা বলেছেন। এছাড়া চক্রের সদস্যরা পিস্তলে গুলি ভরে গুলি চালানোর একটি ভিডিও ফুটেজও গণমাধ্যকর্মীদের হাতে এসেছে।
র্যাবের দাবি, এসব গুরুতর অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অভিযান চালানো হয়। তাদের ওপর কোনো নির্যাতন বা আইন বহির্ভূত কিছু করা হয়নি। অথচ উল্টো তারা সংবাদ সম্মেলন করে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে র্যাবের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। আইনশঙ্খলা রক্ষা, অবৈধ মাদক ও অপরাধ দমনে র্যাব কঠোর অবস্থানে থাকবে বলে র্যাব-৫ রাজশাহীর এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments