ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের পেশোয়ারের কোচা রিসালদারে এক শিয়া মসজিদে আজ শুক্রবার (৪ মার্চ) শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫৬ জন মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ১৯৪ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। দেশটির পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খান রয়টার্সকে বলেন, আমরা জরুরি অবস্থায় আছি এবং আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে। আমরা বিস্ফোরণের ধরণ পরীক্ষা করছি কিন্তু মনে হচ্ছে এটি আত্মঘাতি হামলা।
পেশোয়ারের পুলিশ প্রধান মুহাম্মদ এজাজ খান বলেন, দুই সশস্ত্র আক্রমণকারী ওই মসজিদের বাইরে গুলি চালানো শুরু করলে সংঘাতের সূত্রপাত ঘটে। বন্দুকযুদ্ধে একজন হামলাকারী ও ওই মসজিদের দায়িত্বে থাকা একজন পুলিশ নিহত হয়েছেন। এছাড়া আরও এক পুলিশ আহত হয়েছেন। এর পর আরেক হামলাকারী মসজিদের ভেতরে ছুটে গিয়ে বোমা বিস্ফোরণ ঘটায়।
এই হামলার দায় এখন পর্যন্ত কোনো সন্ত্রাসীগোষ্ঠী স্বীকার করেনি।
ঘটনার এক প্রতক্ষ্যদর্শী জানান, তিনি এক হামলাকারী নামাজের আগে মসজিদে প্রবেশ করতে দেখেছেন। এর পর হামলাকারী পিস্তল দিয়ে মুসল্লিদের এক এক করে গুলি করে।
আলি আজগর নামে ওই ব্যক্তি বলেছেন, এরপর ওই ব্যক্তি নিজেকে উড়িয়ে দেয়।
বার্তা সংস্থা এএফপির এক রিপোর্টার হামলার স্থানে নিহতদের ছিন্ন দেহ পড়ে থাকতে দেখেছেন। বিস্ফোরণে আশেপাশের ভবনের জানালাও বিধ্বস্ত হয়েছে বলে খবরে বলা হয়েছে।
জাহিদ খান নামে আরেক প্রত্যক্ষদর্শী বলেছেন, মসজিদে প্রবেশে আগে আমি এক ব্যক্তিতে দুই পুলিশ কর্মকর্তার ওপর গুলি চালাতে দেখি। এর কয়েক সেকেন্ড পর আমি বিশাল বিস্ফোরণের শব্দ শুনি।-ইত্তেফাক
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বাহিনী মঙ্গলবার ফের ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মঙ্গলবার ১৬০০ জিএমটি থেকে এই হামলা শুরু হয়।সেন্টকম এক বিবৃতিতে জানিয় ...
আন্তর্জাতিক ডেস্ক: তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১,০০৩ জনে দাঁড়িয়েছে। এখনও ...
আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা-এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতাদের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে। গত জানুয়ারিতে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছবি ...
সব মন্তব্য
No Comments